1. info@crimeedition.com : Crime Edition : Crime Edition
  2. masud399340@gmail.com : ক্রাইম এডিশন : ক্রাইম এডিশন
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ঈদযাত্রায় অনিয়মের অভিযোগ, মুখ খুললেন ডা শফিকুর রহমান ৫০০ টাকার ভাড়া ১২০০-১৬০০ টাকা, ঈদে গাজীপুরে নৈরাজ্য—মন্ত্রীর বক্তব্যে ভিন্ন চিত্র ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া অভিযোগ নেই ২০-৩০ টাকা কম নেওয়ার ঘটনা রয়েছে নরসিংদীতে পৃথক ঘরে দুই বন্ধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার আত্মসমালোচনার বার্তা দিলেন এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারী ময়মনসিংহে ছাদ থেকে পড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু সংসদে লিখিত বক্তব্য নিয়ে বিতর্ক, ফেসবুক পোস্টে প্রশ্ন গোবিপ্রবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাম্পত্য কলহের অভিযোগ লালমনিরহাটে ঈদযাত্রায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল একই পরিবারের তিনজন বঙ্গবন্ধুর ১০৬তম জন্মবার্ষিকী আজ

উত্তরায় র‌্যাব সেজে কোটি টাকার ডাকাতি: চক্রের পাঁচ সদস্য গ্রেফতার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

ক্রাইম এডিশন। অনলাইন ডেস্ক।

 

রাজধানীর উত্তরায় র‌্যাব পরিচয়ে সংঘটিত এক কোটি টাকার বেশি ডাকাতির ঘটনার নাটকীয় রহস্য উন্মোচন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। অভিযানে ধরা পড়েছে সংঘবদ্ধ ডাকাত দলের পাঁচ সদস্য। উদ্ধার হয়েছে প্রায় ২২ লক্ষাধিক নগদ অর্থ, ব্যাংকে গচ্ছিত ১২ লক্ষ টাকা এবং একটি হাইয়েস মাইক্রোবাস।

 

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতার হওয়া পাঁচজন হলেন—মোঃ হাসান (৩৫), গোলাম মোস্তফা ওরফে শাহিন (৫০), শেখ মোঃ জালাল উদ্দিন ওরফে রবিউল (৪৩), মোঃ ইমদাদুল শরীফ (২৮) এবং মোঃ সাইফুল ইসলাম ওরফে শিপন (২৭)। ২০২৫ সালের ১৮ জুন রাজধানীর বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

ডিবি ও উত্তরা পশ্চিম থানা পুলিশ জানায়, ১৪ জুন সকাল ৮:৫৫ মিনিটে নগদ কোম্পানির এক ডিস্ট্রিবিউটর আব্দুল খালেক নয়ন উত্তরার নিজ বাসা থেকে দুইটি মোটরসাইকেলে চারজন কর্মচারীসহ প্রায় ১ কোটি ৮ লক্ষ টাকা বহন করছিলেন। ১২ ও ১৩ নম্বর সড়কের সংযোগস্থলে কালো রঙের একটি মাইক্রোবাস এসে পথরোধ করে। মাইক্রোবাসে থাকা ৬-৭ জন অস্ত্রধারী ব্যক্তি নিজেদের র‌্যাব পরিচয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। তারা তিনজন কর্মচারীকে গাড়িতে তুলে চোখ ও হাত বেঁধে মারধর করে এবং পরবর্তীতে তুরাগ এলাকার ব্রিন্দাবন এলাকায় ফেলে যায়।

 

ঘটনার পরপরই উত্তরা বিভাগ এবং ডিবির যৌথ দল তদন্ত শুরু করে। প্রযুক্তির সহায়তায় মাইক্রোবাস ও চালক শনাক্ত করা হয়। প্রথমে খিলগাঁও এলাকা থেকে মোঃ হাসান নামের চালককে গ্রেফতার করা হয় এবং তার কাছ থেকে একটি ভুয়া নামপ্লেট ও নগদ ৮,৫০০ টাকা উদ্ধার করা হয়। এরপর মাদারটেক এলাকার একটি গ্যারেজ থেকে জব্দ করা হয় ব্যবহৃত হাইয়েস মাইক্রোবাসটি।

 

পরবর্তীতে ডিবি উত্তরা বিভাগের সদস্যরা সিসিটিভি ফুটেজ ও অন্যান্য সূত্র ধরে চক্রের মূলহোতা গোলাম মোস্তফা ওরফে শাহিনকে উত্তরা এলাকা থেকে গ্রেফতার করে। তার কাছ থেকে ১৩ লক্ষ ৩৪ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ইমদাদুল শরীফকে আদাবর এলাকা থেকে গ্রেফতার করা হয় এবং তার কাছ থেকে পাওয়া যায় ৮ লক্ষ ৪ হাজার ৭৮০ টাকা। এরপর গ্রেফতার করা হয় সাবেক সেনা সার্জেন্ট শেখ মোঃ জালাল উদ্দিনকে। তার কাছ থেকে উদ্ধার হয় নগদ ৬৩ হাজার টাকা এবং জানা যায়, তিনি পরদিন ১২ লক্ষ টাকা একটি ব্যাংকে জমা করেন, যা জব্দের প্রক্রিয়াধীন রয়েছে।

 

এরপর শেষ অভিযানে ধরা পড়ে চক্রের আরেক সদস্য মোঃ সাইফুল ইসলাম ওরফে শিপন। তাকে এয়ারপোর্ট রেলস্টেশন এলাকা থেকে গ্রেফতার করা হয়। অভিযানে উদ্ধার হয়েছে র‌্যাব-পুলিশের নকল পরিচয়পত্র, লাঠি, সিগনাল লাইট, সেনাবাহিনীর লোগো সম্বলিত মানিব্যাগ, বিভিন্ন ব্যাংকের চেকবই ও মোবাইল ফোন।

 

জানা গেছে, চক্রের প্রধান শাহিন পুলিশের চাকরিচ্যুত সদস্য এবং জালাল অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট। তারা নিজেদের র‌্যাব ও পুলিশের পরিচয়ে বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে ডাকাতি করে আসছিল বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে এবং মামলার তদন্ত চলছে। বাকি অপরাধীদের গ্রেফতার ও অবশিষ্ট অর্থ উদ্ধারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি সোম
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

© ২০২৫-২০২৬, ক্রাইম এডিশন, সর্বস্বত্ব সংরক্ষিত। এই সাইটের সমস্ত লেখা, ছবি ও কনটেন্ট কপিরাইট আইনের আওতায়। অনুমতি ছাড়া কপি, ব্যবহার বা পুনঃপ্রকাশ নিষিদ্ধ। স্বত্বাধিকার দাবি থাকলে অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ সাপেক্ষে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।

Theme Customized BY LatestNews