1. info@crimeedition.com : Crime Edition : Crime Edition
  2. masud399340@gmail.com : ক্রাইম এডিশন : ক্রাইম এডিশন
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ঈদযাত্রায় অনিয়মের অভিযোগ, মুখ খুললেন ডা শফিকুর রহমান ৫০০ টাকার ভাড়া ১২০০-১৬০০ টাকা, ঈদে গাজীপুরে নৈরাজ্য—মন্ত্রীর বক্তব্যে ভিন্ন চিত্র ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া অভিযোগ নেই ২০-৩০ টাকা কম নেওয়ার ঘটনা রয়েছে নরসিংদীতে পৃথক ঘরে দুই বন্ধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার আত্মসমালোচনার বার্তা দিলেন এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারী ময়মনসিংহে ছাদ থেকে পড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু সংসদে লিখিত বক্তব্য নিয়ে বিতর্ক, ফেসবুক পোস্টে প্রশ্ন গোবিপ্রবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাম্পত্য কলহের অভিযোগ লালমনিরহাটে ঈদযাত্রায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল একই পরিবারের তিনজন বঙ্গবন্ধুর ১০৬তম জন্মবার্ষিকী আজ

ময়মনসিংহে অসহায় মায়ের পাশে দাঁড়ালেন প্রবাসী এক আপু

  • প্রকাশিত: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ। ২১ সেপ্টেম্বর ২০২৫

 

ময়মনসিংহ শহরের টাউন হল এলাকায় গত ১৭ সেপ্টেম্বর রাতের দৃশ্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড় তোলে। সেদিন প্রবল বৃষ্টির রাতে দুই সন্তানকে নিয়ে একটি মা খোলা আকাশের নিচে শুয়ে ছিলেন। ঘটনাটি চোখে পড়ে এলাকার মানুষের পাশাপাশি ময়মনসিংহের বাইরের অনেকের। মুহূর্তেই বিষয়টি ভাইরাল হয়ে যায় ফেসবুকে।

স্থানীয় সূত্রে জানা যায়, অসহায় ওই নারীর বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার চেচুয়া গ্রামে। তার স্বামী মানসিক ভারসাম্যহীন। আগে তিনি রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। কিন্তু বর্তমানে মানসিক অসুস্থতার কারণে তিনি আর কাজ করতে পারেন না। ফলে তিন সন্তানের (দুই ছেলে ও এক মেয়ে) দায়িত্ব পুরোপুরি ওই নারীর কাঁধে এসে পড়ে। দারিদ্র্যের কারণে অনেক দিন ধরেই মানবেতর জীবনযাপন করছিলেন তারা।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি এক প্রবাসী নারীর নজরে আসে। নাম প্রকাশে অনিচ্ছুক সেই ‘আপু’ দেশের বাইরে থেকেও মানবিক দায়িত্ববোধে সাড়া দেন। তিনি ময়মনসিংহের একজনের মাধ্যমে অসহায় ওই পরিবারের খোঁজখবর নেন এবং সরাসরি মায়ের সাথে কথাও বলেন। কথোপকথনে তিনি জানতে পারেন, যদি কোনো ব্যবসার সুযোগ দেওয়া হয়, তবে মা তা করতে রাজি আছেন।

এরপর দ্রুত উদ্যোগ নেন সেই প্রবাসী নারী। শনিবার (২০ সেপ্টেম্বর ২০২৫) তার সহায়তায় অসহায় ওই মায়ের হাতে তুলে দেওয়া হয় একটি চায়ের ফ্যাক্স, ওজন মাপার মেশিন, চা পাতা, চিনি, লবঙ্গ, তেজপাতা ও কালোজিরা। পাশাপাশি তার জন্য নতুন জামাকাপড় এবং সন্তানদের জন্য পোশাকও কিনে দেওয়া হয়। জানা গেছে, আগামীকাল আবারও কিছু প্রয়োজনীয় বাজার করে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

মানবতার এমন উদ্যোগে স্থানীয়রা গভীরভাবে অনুপ্রাণিত হয়েছেন। অনেকেই বলছেন, সমাজে প্রতিটি মানুষের বেঁচে থাকার অধিকার রয়েছে। কেউ না কেউ এগিয়ে এলে অনেক অসহায় পরিবারই নতুনভাবে বাঁচার সুযোগ পায়।

প্রবাসী ওই নারী জানান, ছবিটি প্রথম দেখেই তার হৃদয়ে নাড়া দেয়। বিশেষ করে ছোট ছোট বাচ্চাদের কষ্ট তাকে ভীষণভাবে ব্যথিত করে। তাই তিনি আর সময় নষ্ট না করে দ্রুত উদ্যোগ নেন। তার মতে, “যদি আমরা প্রত্যেকে সামান্য করে হলেও অসহায় মানুষের পাশে দাঁড়াই, তবে পৃথিবীটা সবার জন্য আরও সুন্দর হয়ে উঠবে।”

অসহায় মায়ের চোখে মুখেও এখন নতুন আশার আলো। তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মানবিক এ সহায়তার জন্য। তার ভাষায়, “আমার সন্তানদের মুখে হাসি ফুটেছে, এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।”

ময়মনসিংহের অনেক সচেতন মানুষও বলছেন, এটি মানবিক উদ্যোগের এক উজ্জ্বল দৃষ্টান্ত। সমাজে এমন আরো সহানুভূতিশীল মানুষ প্রয়োজন। বিশেষ করে প্রবাসে থাকা অনেকেই চাইলে এভাবে দেশের অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারেন।

এমন ঘটনা প্রমাণ করে, মানবিকতার কোনো সীমানা নেই। সামাজিক যোগাযোগমাধ্যম আজ শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং মানুষের কষ্ট ভাগাভাগি করারও একটি বড় প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। একটি ছবি হাজারো হৃদয়ে নাড়া দিতে পারে, আর সেই নাড়া থেকেই জন্ম নেয় মানবতার জয়গান।

জয় হোক মানবতার। ❤️

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি সোম
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

© ২০২৫-২০২৬, ক্রাইম এডিশন, সর্বস্বত্ব সংরক্ষিত। এই সাইটের সমস্ত লেখা, ছবি ও কনটেন্ট কপিরাইট আইনের আওতায়। অনুমতি ছাড়া কপি, ব্যবহার বা পুনঃপ্রকাশ নিষিদ্ধ। স্বত্বাধিকার দাবি থাকলে অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ সাপেক্ষে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।

Theme Customized BY LatestNews