1. info@crimeedition.com : Crime Edition : Crime Edition
  2. masud399340@gmail.com : ক্রাইম এডিশন : ক্রাইম এডিশন
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিশু গৃহকর্মী নির্যাতনের অভিযোগে বিমানের এমডি গ্রেপ্তার নির্বাচনী প্রচারে বাধার অভিযোগে রাজাপুরে মহিলা জামায়াতের সংবাদ সম্মেলন শেরপুরে রেজাউল করিমের হত্যা মামলায় ৪০ জনের আগাম জামিনে ক্ষোভ প্রকাশ এক্স হ্যাক করে আমিরকে বিতর্কিত করার অভিযোগ জামায়াতের কালীগঞ্জের গেগড়া ব্রিজে ভয়াবহ গর্ত, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা ভোলাহাটে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করাই এক সরকারি কর্মচারীকে ২০ হাজার টাকা জরিমানা। অর্থাভাবে অনিশ্চিত চিকিৎসা, ক্যান্সারে লড়ছে শিশু সাবিহা লালমনিরহাট-৩ আসনে ভিক্ষুকদেরকে অর্থ দিয়ে নির্বাচনী প্রচারণা ময়মনসিংহে বিনা জামিনে মুক্তি পাওয়া তিন হত্যা মামলার আসামি গ্রেপ্তার মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে সরকারি চাকরি জালিয়াতি

রংপুরে স্কুল শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশ্ব খাদ্য দিবস-২০২৫ উদযাপন

  • প্রকাশিত: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

এম এ কাহার বকুল, ক্রাইম এডিশন:

 

“Hand in Hand, for better foods and better future”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরে স্কুলগামী শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশ্ব খাদ্য দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে।

ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর বাস্তবায়নে এবং সাসটেইনেবল এগ্রিকালচার ফাউন্ডেশন বাংলাদেশ (এসএএফ-বি)-এর সহযোগিতায় নিউট্রিশন ইন সিটি ইকোসিস্টেমস (নাইস) প্রকল্পের আয়োজনে বৃহস্পতিবার রংপুর মেট্রোপলিটন পুলিশ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

২০২১ সাল থেকে নাইস প্রকল্প রংপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও বিদ্যালয়ের সাথে সমন্বয় করে শহরাঞ্চলে টেকসই খাদ্যব্যবস্থা গড়ে তোলা, খাদ্য সচেতনতা বৃদ্ধি এবং পুষ্টিকর খাবার সরবরাহের চেইন শক্তিশালীকরণে কাজ করে যাচ্ছে। এই কার্যক্রমের মাধ্যমে শহরবাসীর মাঝে পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও কমিউনিটি পর্যায়ে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস প্রচার করা হচ্ছে।

অনুষ্ঠানে রংপুর সিটি কর্পোরেশনের ১০টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. শাহিন সুলতানা, সিভিল সার্জন, রংপুর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. লোকমান হোসেন, নিরাপদ খাদ্য কর্মকর্তা, রংপুর, মো. এনায়েত হোসেন, জেলা শিক্ষা অফিসার, রংপুর, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের থেরিওজেনোলজিস্ট মো. জোবাইদুল কবীর, এবং মেট্রোপলিটন কৃষি অফিসের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা পরিমল চন্দ্র।

স্বাগত বক্তব্যে নাইস প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর সোহেল আহমেদ বলেন, “শিশু ও কিশোরদের মধ্যে পুষ্টিকর খাদ্যের গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে এই ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে স্কুল পর্যায়ের এই উদ্যোগ প্রশংসনীয়।”

শিক্ষার্থীদের অভিজ্ঞতা তুলে ধরে বাবু খা উচ্চ বিদ্যালয়ের নিউট্রিশন ক্লাবের শিক্ষার্থী মুনজারিন ইদিনা বলেন, “স্কুল ক্যান্টিনে স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবারের প্রচলন আমাদের সবার জন্য ইতিবাচক পরিবর্তন এনেছে।”

অন্যদিকে নিসবেতগঞ্জ জরিমুন্নেসা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ইব্রাহিম খলিল বলেন,

“অনেক সময় বাড়ি থেকে খেয়ে আসা সম্ভব হয় না, কিন্তু এখন ক্যান্টিনে সহজেই পুষ্টিকর ও নিরাপদ খাবার পাওয়া যাচ্ছে।”

অনুষ্ঠানের শেষ পর্বে প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিরা চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুষ্টিকর রেসিপি প্রদর্শনী এবং সেরা ক্যান্টিন ব্যবস্থাপনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রংপুর মেট্রোপলিটন পুলিশ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ফজলুল হক, এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন নাইস প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর প্রত্যয় চ্যাটার্জী।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি সোম
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

© ২০২৫-২০২৬, ক্রাইম এডিশন, সর্বস্বত্ব সংরক্ষিত। এই সাইটের সমস্ত লেখা, ছবি ও কনটেন্ট কপিরাইট আইনের আওতায়। অনুমতি ছাড়া কপি, ব্যবহার বা পুনঃপ্রকাশ নিষিদ্ধ। স্বত্বাধিকার দাবি থাকলে অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ সাপেক্ষে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।

Theme Customized BY LatestNews