1. info@crimeedition.com : Crime Edition : Crime Edition
  2. masud399340@gmail.com : ক্রাইম এডিশন : ক্রাইম এডিশন
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদযাত্রায় অনিয়মের অভিযোগ, মুখ খুললেন ডা শফিকুর রহমান ৫০০ টাকার ভাড়া ১২০০-১৬০০ টাকা, ঈদে গাজীপুরে নৈরাজ্য—মন্ত্রীর বক্তব্যে ভিন্ন চিত্র ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া অভিযোগ নেই ২০-৩০ টাকা কম নেওয়ার ঘটনা রয়েছে নরসিংদীতে পৃথক ঘরে দুই বন্ধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার আত্মসমালোচনার বার্তা দিলেন এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারী ময়মনসিংহে ছাদ থেকে পড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু সংসদে লিখিত বক্তব্য নিয়ে বিতর্ক, ফেসবুক পোস্টে প্রশ্ন গোবিপ্রবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাম্পত্য কলহের অভিযোগ লালমনিরহাটে ঈদযাত্রায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল একই পরিবারের তিনজন বঙ্গবন্ধুর ১০৬তম জন্মবার্ষিকী আজ

গঙ্গাচড়ায় সুদের ব্যবসাকে কেন্দ্র করে গরিব ব্যক্তিকে চেকের মামলায় ফাঁসানোর অভিযোগ, ভুক্তভোগী পরিবারের মানববন্ধন

ফজলে রাব্বী হৃদয়, রংপুর প্রতিনিধি:
  • প্রকাশিত: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

ফজলে রাব্বী হৃদয়, রংপুর প্রতিনিধি:

 

গঙ্গাচড়া উপজেলায় সুদের ব্যবসাকে কেন্দ্র করে এক গরিব ব্যক্তিকে পরিকল্পিতভাবে চেকের মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে। অভিযুক্ত হিসেবে নাম এসেছে গঙ্গাচড়া নাগরিক ঐক্যের সভাপতি এবং প্রেসক্লাব গঙ্গাচড়ার সভাপতির বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ভুক্তভোগী পরিবার মানববন্ধন কর্মসূচি পালন করে।

 

মানববন্ধনে ভুক্তভোগী পরিবার দাবি করে, দীর্ঘদিন ধরে এলাকায় সুদের নামে চরম অনিয়ম ও অতিরিক্ত অর্থ আদায় চালিয়ে আসছেন অভিযুক্তরা। সুদের টাকা পরিশোধে সমস্যায় পড়লে ওই গরিব ব্যক্তিকে জোরপূর্বক চেক নেওয়া হয় এবং পরে সেটিকে ভিত্তি করে মামলা দিয়ে তাকে ফাঁসানো হয়।

 

পরিবারের সদস্যরা বলেন, “আমরা গরিব মানুষ। সুদের নামে প্রতারণার শিকার হয়ে এখন উল্টো মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। আমরা ন্যায়বিচার চাই।”

 

স্থানীয় বেশ কয়েকজন বাসিন্দা জানান, সুদের ব্যবসাকে কেন্দ্র করে বহুদিন ধরেই এলাকায় অসন্তোষ রয়েছে। তবে প্রভাবশালী হওয়ায় কেউ প্রকাশ্যে কিছু বলতে সাহস পেতেন না।

 

মানববন্ধনে বক্তারা বলেন—

“সমাজের মানুষের আস্থা ও দায়িত্ব নেওয়ার যে জায়গায় থাকা উচিত, সেখানে তারা সুদের ব্যবসা চালিয়ে গরিব মানুষকে নিঃস্ব করছে। এই ঘটনার সঠিক তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নিতে হবে।”

 

এই বিষয়ে অভিযুক্তদের মন্তব্য পাওয়া যায়নি।

 

ভুক্তভোগী পরিবার প্রশাসনের কাছে দ্রুত তদন্ত ও সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি সোম
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০

© ২০২৫-২০২৬, ক্রাইম এডিশন, সর্বস্বত্ব সংরক্ষিত। এই সাইটের সমস্ত লেখা, ছবি ও কনটেন্ট কপিরাইট আইনের আওতায়। অনুমতি ছাড়া কপি, ব্যবহার বা পুনঃপ্রকাশ নিষিদ্ধ। স্বত্বাধিকার দাবি থাকলে অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ সাপেক্ষে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।

Theme Customized BY LatestNews