1. info@crimeedition.com : Crime Edition : Crime Edition
  2. masud399340@gmail.com : ক্রাইম এডিশন : ক্রাইম এডিশন
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদযাত্রায় অনিয়মের অভিযোগ, মুখ খুললেন ডা শফিকুর রহমান ৫০০ টাকার ভাড়া ১২০০-১৬০০ টাকা, ঈদে গাজীপুরে নৈরাজ্য—মন্ত্রীর বক্তব্যে ভিন্ন চিত্র ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া অভিযোগ নেই ২০-৩০ টাকা কম নেওয়ার ঘটনা রয়েছে নরসিংদীতে পৃথক ঘরে দুই বন্ধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার আত্মসমালোচনার বার্তা দিলেন এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারী ময়মনসিংহে ছাদ থেকে পড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু সংসদে লিখিত বক্তব্য নিয়ে বিতর্ক, ফেসবুক পোস্টে প্রশ্ন গোবিপ্রবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাম্পত্য কলহের অভিযোগ লালমনিরহাটে ঈদযাত্রায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল একই পরিবারের তিনজন বঙ্গবন্ধুর ১০৬তম জন্মবার্ষিকী আজ

জামায়াতকে ভোট দিলে মৃতদেহের হুঁশিয়ারি দিলেন বিএনপি প্রার্থী ফজলুর রহমান

শরিফুল ইসলাম, কিশোরগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশিত: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

শরিফুল ইসলাম, কিশোরগঞ্জ প্রতিনিধি:

 

কিশোরগঞ্জ–৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান নির্বাচনী কর্মীদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে তীব্র সতর্কবার্তা দেন। তিনি বলেন, “যদি জামায়াতকে ভোট দেন, তাহলে আপনারা আমার মৃতদেহ পাবেন।” তাঁর মতে, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধবিরোধী শক্তির প্রতিনিধিত্ব করে জামায়াত, এবং তাদেরকে সমর্থন করা মানে দেশ ও মুক্তিযুদ্ধের চেতনার বিরোধিতা করা।

 

শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে ইটনা উপজেলার মৃগা ইউনিয়নে বিএনপি ও সহযোগী সংগঠনের কর্মী সম্মেলনে তিনি এই বক্তব্য রাখেন। তিনি বলেন, “আমাকে ‘ফজা পাগলা’ টাইটেল দিয়েছে সেই স্বাধীনতা বিরোধী শক্তি। কিন্তু আমি কখনও মুক্তিযুদ্ধ ও দেশের স্বার্থের বিরুদ্ধে দাঁড়াইনি। আমি যদি চাই, অনেক কিছুই করতে পারি, কিন্তু আমি কাজ করি দেশের জন্য, মানুষের জন্য।”

 

সম্প্রতি তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে সমালোচনা হওয়া প্রসঙ্গে তিনি বলেন, “কিছু লোক দাবি করেছে, ১৯৪৭ সালে নাকি মুক্তিযুদ্ধ শুরু হয়েছে, ২০২৪ সালে শেষ হয়েছে। আর ১৯৭১ সালে শুধু গন্ডগোল হয়েছিল! আমি তিন দিন অপেক্ষা করেছি, কেউ প্রতিবাদ করল না, আমার দলও না। তখন জীবন-মৃত্যুর ঝুঁকি নিয়ে আমি বলেছি—মুক্তিযুদ্ধ হয়েছিল, আছে এবং থাকবে।”

 

তিনি আরও বলেন, “মুক্তিযুদ্ধের চেতনা শেষ করে দিতে চাইলে তার রাজনৈতিক জবাব দিতেই হবে। জনগণই পারে ইতিহাসকে রক্ষা করতে, মুক্তিযুদ্ধের মর্যাদা ধরে রাখতে।” তার বক্তব্যে উপস্থিত নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন।

 

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, ফজলুর রহমানের এই বক্তব্য কিশোরগঞ্জ–৪ আসনের নির্বাচনী পরিবেশকে আরও চাঙ্গা করে তুলেছে। তার বক্তব্যে মুক্তিযুদ্ধের মূল্যবোধ এবং রাজনৈতিক সংহতির বার্তা উঠে এসেছে। নির্বাচনী মাঠে এখন নতুন আলোচনার কেন্দ্রবিন্দু এই মন্তব্য।

 

শেষে তিনি কর্মীদের উদ্দেশে বলেন, “আমরা ন্যায়ের পথে আছি, জনগণের পাশে আছি। দেশের স্বার্থে সত্য কথা বলতে হবে, প্রয়োজন হলে জীবনের ঝুঁকি নিয়েও।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি সোম
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০

© ২০২৫-২০২৬, ক্রাইম এডিশন, সর্বস্বত্ব সংরক্ষিত। এই সাইটের সমস্ত লেখা, ছবি ও কনটেন্ট কপিরাইট আইনের আওতায়। অনুমতি ছাড়া কপি, ব্যবহার বা পুনঃপ্রকাশ নিষিদ্ধ। স্বত্বাধিকার দাবি থাকলে অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ সাপেক্ষে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।

Theme Customized BY LatestNews