1. info@crimeedition.com : Crime Edition : Crime Edition
  2. masud399340@gmail.com : ক্রাইম এডিশন : ক্রাইম এডিশন
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদযাত্রায় অনিয়মের অভিযোগ, মুখ খুললেন ডা শফিকুর রহমান ৫০০ টাকার ভাড়া ১২০০-১৬০০ টাকা, ঈদে গাজীপুরে নৈরাজ্য—মন্ত্রীর বক্তব্যে ভিন্ন চিত্র ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া অভিযোগ নেই ২০-৩০ টাকা কম নেওয়ার ঘটনা রয়েছে নরসিংদীতে পৃথক ঘরে দুই বন্ধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার আত্মসমালোচনার বার্তা দিলেন এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারী ময়মনসিংহে ছাদ থেকে পড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু সংসদে লিখিত বক্তব্য নিয়ে বিতর্ক, ফেসবুক পোস্টে প্রশ্ন গোবিপ্রবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাম্পত্য কলহের অভিযোগ লালমনিরহাটে ঈদযাত্রায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল একই পরিবারের তিনজন বঙ্গবন্ধুর ১০৬তম জন্মবার্ষিকী আজ

সখীপুরে স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিনের গণসংযোগে জনগণের উৎসবমুখর সমর্থন

  • প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

ক্রাইম এডিশন, অনলাইন ডেস্ক:

 

টাঙ্গাইলের সখীপুর-বাসাইল এলাকাজুড়ে আসন্ন জাতীয় নির্বাচনের আগে শুরু হয়েছে প্রাণবন্ত গণসংযোগ ও প্রচারণা। এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেল শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় দাড়িয়াপুর ইউনিয়নের কৈয়ামধু, দাড়িয়াপুর, আকন্দপাড়া ও জায়েদা মার্কেটসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে পথসভা ও গণসংযোগ পরিচালনা করেন।

 

অংশগ্রহণকারী স্থানীয় বাসিন্দারা জানান, তাঁর উপস্থিতিতে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। বিএনপির স্থানীয় নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে পথসভায় অংশ নেন। এসময় তিনি বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন, তাঁদের সমস্যা, প্রত্যাশা ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।

 

নিজ বক্তব্যে সালাউদ্দিন আলমগীর রাসেল বলেন, “আমি গত দুই দশকেরও বেশি সময় ধরে বাসাইল-সখীপুরের মানুষের সুখ-দুঃখ ভাগ করে নিয়েছি। আমার সাধ্য অনুযায়ী অসহায় মানুষের জন্য শীতবস্ত্র, চিকিৎসা সহায়তা, হুইলচেয়ার বিতরণসহ ঈদ উপহার দিয়েছি। পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনার মাধ্যমে উৎসাহ দিয়েছি। বর্তমানে সখীপুর ও বাসাইলের বিভিন্ন এলাকায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চলছে।”

 

তিনি আরও বলেন, “আমরা সম্মানের হিসাবে উপহার দেই, কিন্তু এর বিনিময়ে ভোট চাই না। ভোট হলো জনগণের অধিকার—আপনারা যাকে যোগ্য, সৎ এবং উন্নয়নমুখী মনে করেন তাকেই ভোট দিন। কারণ আপনার একটি ভোট শুধু জনপ্রতিনিধি নয়, নির্ধারণ করবে আগামী দিনের সখীপুর-বাসাইলের ভবিষ্যৎ।”

 

গণসংযোগে অংশ নেওয়া স্থানীয় তরুণ ভোটারদের একজন জানান, দীর্ঘদিন ধরে এলাকায় মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থাকায় অনেকেই তাঁকে আস্থার প্রতীক মনে করেন। অনেকেই মনে করেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি জনস্বার্থে কার্যকর ভূমিকা রাখতে পারবেন।

 

অন্যদিকে, এলাকার প্রবীণ ভোটাররা বলেন, “সালাউদ্দিন আলমগীর রাসেল একজন সৎ, শিক্ষিত ও সহজ-সরল মানুষ। জনগণের পাশে থাকার মানসিকতা তার মধ্যে দেখা যায়।” এলাকার অনেকেই তাঁর সামাজিক কাজের উদাহরণ তুলে ধরেন এবং উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে তাঁকে সুযোগ দেওয়ার আহ্বান জানান।

 

এদিকে, তাঁর গণসংযোগ এবং পথসভা ঘিরে তরুণদের মাঝে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে। স্থানীয় ভোটাররা আশা করছেন, নির্বাচনে যোগ্য ও মানবিক প্রার্থীই যেন জয়ী হন, যা এলাকার উন্নয়ন ও সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি সোম
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০

© ২০২৫-২০২৬, ক্রাইম এডিশন, সর্বস্বত্ব সংরক্ষিত। এই সাইটের সমস্ত লেখা, ছবি ও কনটেন্ট কপিরাইট আইনের আওতায়। অনুমতি ছাড়া কপি, ব্যবহার বা পুনঃপ্রকাশ নিষিদ্ধ। স্বত্বাধিকার দাবি থাকলে অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ সাপেক্ষে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।

Theme Customized BY LatestNews