1. info@crimeedition.com : Crime Edition : Crime Edition
  2. masud399340@gmail.com : ক্রাইম এডিশন : ক্রাইম এডিশন
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ঈদযাত্রায় অনিয়মের অভিযোগ, মুখ খুললেন ডা শফিকুর রহমান ৫০০ টাকার ভাড়া ১২০০-১৬০০ টাকা, ঈদে গাজীপুরে নৈরাজ্য—মন্ত্রীর বক্তব্যে ভিন্ন চিত্র ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া অভিযোগ নেই ২০-৩০ টাকা কম নেওয়ার ঘটনা রয়েছে নরসিংদীতে পৃথক ঘরে দুই বন্ধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার আত্মসমালোচনার বার্তা দিলেন এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারী ময়মনসিংহে ছাদ থেকে পড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু সংসদে লিখিত বক্তব্য নিয়ে বিতর্ক, ফেসবুক পোস্টে প্রশ্ন গোবিপ্রবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাম্পত্য কলহের অভিযোগ লালমনিরহাটে ঈদযাত্রায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল একই পরিবারের তিনজন বঙ্গবন্ধুর ১০৬তম জন্মবার্ষিকী আজ

ভোলাহাটে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করাই এক সরকারি কর্মচারীকে ২০ হাজার টাকা জরিমানা।

শাহাদাত হোসেন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আচরণবিধি লঙ্ঘনের দায়ে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় এক সরকারি কর্মচারীকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির উপজেলার বিশ্বেরপুর গ্রামের মো. এরফান আলী। তিনি ঢাকা উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসে কর্মরত একজন সরকারি কর্মচারী।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার বীরেশ্বরপুর গ্রামে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন।

জানা যায়, এরফান আলী উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের শিক্ষক সমিতির নামে তার বাড়িতে উপস্থিত করেছিলেন এবং চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী মো. আমিনুল ইসলামকে আমন্ত্রণ করেছিলেন। কিন্তু এমপি প্রার্থী তাঁর অনুষ্ঠানে উপস্থিত হননি।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মো. এরফান আলী নিজ বাসভবনে উপজেলার বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও সম্ভাব্য সহকারী প্রিজাইডিং অফিসারদের নিয়ে একটি গোপন বৈঠকে লিপ্ত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালায়।

এসময় নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে গোপন বৈঠকে অংশ নেওয়ার কারণে মো. এরফান আলীকে আটক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন। নির্বাচনী কার্যক্রমে প্রভাব বিস্তারের চেষ্টার অভিযোগ প্রমাণিত হওয়ায় ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫’-এর ২১(খ) ধারা লঙ্ঘনের অপরাধে ২৭(ক) ধারায় তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেন।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারী যদি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেন কিংবা কোনো প্রার্থীর পক্ষে প্রভাব বিস্তারের চেষ্টা করেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© ২০২৫-২০২৬, ক্রাইম এডিশন, সর্বস্বত্ব সংরক্ষিত। এই সাইটের সমস্ত লেখা, ছবি ও কনটেন্ট কপিরাইট আইনের আওতায়। অনুমতি ছাড়া কপি, ব্যবহার বা পুনঃপ্রকাশ নিষিদ্ধ। স্বত্বাধিকার দাবি থাকলে অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ সাপেক্ষে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।

Theme Customized BY LatestNews