1. info@crimeedition.com : Crime Edition : Crime Edition
  2. masud399340@gmail.com : ক্রাইম এডিশন : ক্রাইম এডিশন
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া অভিযোগ নেই ২০-৩০ টাকা কম নেওয়ার ঘটনা রয়েছে নরসিংদীতে পৃথক ঘরে দুই বন্ধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার আত্মসমালোচনার বার্তা দিলেন এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারী ময়মনসিংহে ছাদ থেকে পড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু সংসদে লিখিত বক্তব্য নিয়ে বিতর্ক, ফেসবুক পোস্টে প্রশ্ন গোবিপ্রবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাম্পত্য কলহের অভিযোগ লালমনিরহাটে ঈদযাত্রায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল একই পরিবারের তিনজন বঙ্গবন্ধুর ১০৬তম জন্মবার্ষিকী আজ ভাড়া বাসায় জাবি ছাত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, স্বামী গ্রেপ্তার ঈদযাত্রায় বাড়তি ভাড়া নিলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে

নরসিংদীতে পৃথক ঘরে দুই বন্ধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬

নরসিংদীর পলাশ উপজেলায় একই মহল্লার দুটি ভিন্ন বাড়ি থেকে দুই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) গভীর রাতে ঘোড়াশাল পৌরসভার মধ্য বাগপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

মৃতরা হলেন— স্থানীয় বাসিন্দা আমিরুল ইসলামের ছেলে মুসান্না গালিব মিম (২৮) এবং বাশির উদ্দিনের ছেলে শেখ শরিফ (২৭)। তারা পরস্পরের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন বলে এলাকাবাসীর দাবি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মিমের বাবা-মা বাড়িতে না থাকায় তিনি একাই বসবাস করতেন। কয়েকদিন ধরে তার ঘর থেকে অস্বাভাবিক দুর্গন্ধ বের হতে থাকলে প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে তারা এসে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় মিমের মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগেই তার মৃত্যু হয়েছে।

অন্যদিকে, একই সময়ে কাছাকাছি আরেকটি বাড়িতে শরিফের ঘরের দরজা বন্ধ দেখে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে দরজা ভেঙে দেখা যায়, সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ রয়েছে। শরিফের বাড়িতে তার অসুস্থ মা থাকলেও তিনি বিষয়টি বুঝতে পারেননি বলে অভিযোগ উঠেছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দুই যুবকের মধ্যে বন্ধুত্ব গভীর ছিল। তবে তাদের ব্যক্তিগত জীবনে কোনো সমস্যা ছিল কি না, তা নিয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। এ ঘটনায় দুই মৃত্যুর মধ্যে কোনো সম্পর্ক আছে কি না, সেটিও তদন্ত করে দেখছে পুলিশ।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “প্রাথমিকভাবে ঘটনাগুলো আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে।” তিনি আরও বলেন, “দুইটি ঘটনার মধ্যে কোনো যোগসূত্র আছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।”

পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এদিকে, একই এলাকায় স্বল্প সময়ের ব্যবধানে দুই বন্ধুর এ ধরনের মৃত্যুর ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মধ্যে। অনেকেই ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি সোম
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

© ২০২৫-২০২৬, ক্রাইম এডিশন, সর্বস্বত্ব সংরক্ষিত। এই সাইটের সমস্ত লেখা, ছবি ও কনটেন্ট কপিরাইট আইনের আওতায়। অনুমতি ছাড়া কপি, ব্যবহার বা পুনঃপ্রকাশ নিষিদ্ধ। স্বত্বাধিকার দাবি থাকলে অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ সাপেক্ষে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।

Theme Customized BY LatestNews