ক্রাইম এডিশন অনলাইন:
২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের আত্মত্যাগ স্মরণে দেশের ৬৪ জেলায় একই নকশায় জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়। এসব স্থাপনায় আন্দোলনের স্লোগান, গ্রাফিতি ও কবিতার মাধ্যমে সেই সময়ের ইতিহাস তুলে ধরা হয়েছে। ভবিষ্যৎ প্রজন্মের কাছে গণতান্ত্রিক আন্দোলন এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের স্মৃতি পৌঁছে দেওয়াই ছিল এসব স্থাপনা নির্মাণের অন্যতম উদ্দেশ্য।
ঠাকুরগাঁওয়ের পুরোনো বাসস্ট্যান্ডের গোলচত্বরের বর্তমান পরিস্থিতিতে স্থানীয়দের মূল দাবি, নির্বাচনী প্রচারণা চললেও স্মৃতিস্তম্ভটি যেন আবার দৃশ্যমান হয়। সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর বক্তব্য ও প্রশাসনের উদ্যোগের মধ্যে দিয়ে বিষয়টির সমাধান হবে কি না, তা এখন দেখার বিষয়।