ক্রাইম এডিশন অনলাইন:
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপুল চন্দ্র দে জানান, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ফলাফলের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শিশুটির মৃত্যুর কারণ নির্ধারণ, ঘটনার সঙ্গে কারও সম্পৃক্ততা রয়েছে কি না এবং কী পরিস্থিতিতে মরদেহটি ওই বাড়িতে পাওয়া গেল—এসব বিষয় তদন্তের মাধ্যমে পরিষ্কার হওয়ার কথা। এদিকে শিশুর মৃত্যুর ঘটনায় পরিবার ন্যায়বিচারের প্রত্যাশা জানিয়েছে।