ক্রাইম এডিশন অনলাইন:
ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিব হোসেন জানান, মধুমতি নদীর ভাঙন পরিস্থিতি তাঁদের পর্যবেক্ষণে রয়েছে। বর্তমানে নদীতে পানির পরিমাণ বেশি থাকায় পরিস্থিতি বিবেচনায় কাজের উদ্যোগ নেওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ। পদ্মা নদীর পানি কমতে শুরু করলেও মধুমতি নদীতে এখনো তার প্রভাব পড়েনি বলে জানান তিনি। মধুমতির পানি কমলে পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
দুই গ্রামের বাসিন্দাদের আশা, নদীর পানি কমার পর পরিস্থিতি মূল্যায়ন করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। এতে বসতবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষার পাশাপাশি সম্ভাব্য বাস্তুচ্যুতি ঠেকানো সম্ভব হবে বলে মনে করছেন তাঁরা।