Eng
জাতীয়, রাজশাহী, লিড নিউজ

জয়পুরহাটে ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি, ৪৮ ঘণ্টায় ভর্তি ১৫৬

প্রকাশিত: , ১২ অক্টোবর ২০২৬ | ২:৫৫ অপরাহ্ণ




ক্রাইম এডিশন অনলাইন:

অন্যদিকে, নওগাঁর ধামইরহাট উপজেলার আলমপুর এলাকা থেকে আসা ডায়রিয়া রোগী আব্দুল হালিমের মেয়ে জয়নুক পারভীন জানান, তাঁর বাবার হঠাৎ পাতলা পায়খানা ও বমি শুরু হয়। শুক্রবার রাতে তাঁকে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছিল। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। তবে সেখানে শয্যা না পাওয়ায় বারান্দার মেঝেতে বিছানা পেতে তাঁর চিকিৎসা চলছে বলে জানান তিনি।
জয়পুরহাট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আশিক আহমদ জেবাল জানান, হঠাৎ করে ডায়রিয়া আক্রান্ত রোগীর চাপ বেড়েছে। বিভিন্ন এলাকা থেকে রোগীরা হাসপাতালে আসছেন। তবে রোগীদের প্রয়োজন অনুযায়ী স্যালাইন ও ওষুধ সরবরাহ করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও জানান, আবহাওয়ার পরিবর্তন, খোলা বা বাসি খাবার খাওয়া এবং দূষিত পানি পান করার কারণে ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়তে পারে। এ জন্য খাবার গ্রহণে সতর্ক থাকা, খোলা ও নষ্ট খাবার এড়িয়ে চলা এবং নিরাপদ ও বিশুদ্ধ পানি পান করার পরামর্শ দিয়েছেন তিনি।
হাসপাতালে রোগীর চাপ বাড়তে থাকায় শয্যাসংকটের মধ্যেই চিকিৎসাসেবা চালিয়ে যাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। এ পরিস্থিতিতে রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি খাবার ও পানির নিরাপত্তা বজায় রাখার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।