ক্রাইম এডিশন অনলাইন:
এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয়।
বিপুলসংখ্যক পরীক্ষার্থীর উত্তরপত্র মূল্যায়ন, ফল প্রস্তুত এবং আনুষঙ্গিক কার্যক্রম সম্পন্ন করে ফল প্রকাশের প্রস্তুতি চলছে। সব প্রক্রিয়া শেষ হলে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ফল প্রকাশের দিন জানানো হবে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চূড়ান্ত ঘোষণা না আসা পর্যন্ত ২৫ থেকে ২৯ অক্টোবরের সময়সীমাকে সম্ভাব্য হিসেবেই বিবেচনা করতে হবে। ফল প্রকাশের নির্দিষ্ট তারিখ জানতে শিক্ষার্থীদের শিক্ষা বোর্ডের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় থাকতে হবে।