রাজধানীর আগারগাঁও মেট্রোরেল স্টেশনের পানির পাম্পের ওপর ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার রাত সাড়ে নয়টার দিকে মোটরসাইকেলে করে আসা দুজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি ককটেল নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়।
ঘটনাস্থল পরিদর্শনকারী শেরেবাংলা নগর থানার পরিদর্শক (অপারেশন) মো. মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মেট্রোরেল স্টেশনের পানির পাম্পের ওপর এই ককটেল বিস্ফোরিত হলেও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার পরপরই পুলিশ প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করেছে।