ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে একটি বিশেষ স্মারক ডাকটিকিট ও উদ্বোধনী খাম উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৪ নভেম্বর) সকালে সচিবালয়ে নিজের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি স্মারক ডাকটিকিট এবং উদ্বোধনী খামে স্বাক্ষর করেন। এরপর বিশেষ সিলমোহর ব্যবহারের মাধ্যমে এগুলো আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করা হয়। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট ও একটি উদ্বোধনী খাম উন্মোচন করেছেন।
ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ফকির মাহবুব আনামসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ডাক ও টেলিযোগাযোগ সচিব মো. কামরুজ্জামান, ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ মেহেদুল ইসলাম উল্লেখযোগ্য।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, দিবসটির গুরুত্ব বিবেচনায় ১০ টাকা মূল্যমানের এই স্মারক ডাকটিকিট ও উদ্বোধনী খামটি প্রকাশ করা হয়েছে।