নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বয়রা পূর্বপাড়া গ্রামে সুপারি গাছের ছায়া ও জায়গা সংক্রান্ত বিরোধের জেরে হাসানুর শেখ (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে এই হামলার ঘটনা ঘটে। নিহত হাসানুর ওই গ্রামের ছত্তার শেখের ছেলে। নড়াইলের লোহাগড়ায় সুপারি গাছ লাগানো ও এর ছায়া পড়াকে কেন্দ্র করে বিরোধের জেরে হাসানুর শেখ (৫৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
ঘটনার বিবরণে জানা যায়, সকালে নিজের বাড়ির পাশের সুপারি গাছে পানি দিতে গিয়েছিলেন হাসানুর। এসময় তার চাচাতো ভাই হাসদেল শেখ গাছের ছায়া নিজের জমিতে পড়বে দাবি করে আপত্তি জানান। একপর্যায়ে তাদের মধ্যে কথা-কাটাকাটির জেরে হাসদেলের দুই ছেলে মামুন শেখ ও আরমান শেখ এবং মেয়ে তাসলিমা খানম দেশীয় অস্ত্র নিয়ে হাসানুরের ওপর চড়াও হন। তাদের হামলায় হাসানুর গুরুতর আহত হন। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।
পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হামলার পর অভিযুক্তরা এলাকা থেকে পালিয়ে যাওয়ায় তাদের বক্তব্য পাওয়া যায়নি। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এলাকায় শান্তি বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।