Eng
তথ্যপ্রযুক্তি, লিড নিউজ

নারায়ণগঞ্জে গ্যাজেট অ্যান্ড গিয়ারের নতুন ফ্ল্যাগশিপ আউটলেট চালু

প্রকাশিত: , ৫ নভেম্বর ২০২৬ | ৬:১৬ অপরাহ্ণ



অ্যাপলের অনুমোদিত পুনর্বিক্রেতা প্রতিষ্ঠান গ্যাজেট অ্যান্ড গিয়ার (জিঅ্যান্ডজি) এবার নারায়ণগঞ্জে তাদের কার্যক্রম প্রসারিত করেছে। শহরের ২ নম্বর রেলগেটে অবস্থিত আলমাস পয়েন্টে প্রতিষ্ঠানটি নতুন একটি ফ্ল্যাগশিপ আউটলেট চালু করেছে। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এই বিক্রয়কেন্দ্রে অ্যাপলের পণ্যের পাশাপাশি বিভিন্ন নামি ব্র্যান্ডের অফিশিয়াল স্মার্টফোন, অডিও ডিভাইস, মোবাইল অ্যাকসেসরিজ ও নিত্যনতুন প্রযুক্তিপণ্য পাওয়া যাবে।

নতুন এই শোরুমে অ্যাপল, স্যামসাং, মার্শাল, বোস, জেবিএল, হারম্যান কার্ডন, বেলকিন, ডিজেআই, গোপ্রো, গুগল, স্টারলিংক, মেটা ও অ্যামাজনের মতো জনপ্রিয় সব ব্র্যান্ডের পণ্য মিলবে। শোরুমটি উদ্বোধনের বিশেষ আয়োজনে আগামী ৭ থেকে ৯ নভেম্বর পর্যন্ত নির্দিষ্ট প্রযুক্তিপণ্য কেনাকাটায় সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত ছাড় ঘোষণা করা হয়েছে।

ক্রেতাদের সুবিধার কথা মাথায় রেখে এখানে বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে বাড়তি কোনো খরচ ছাড়াই সহজ কিস্তিতে পণ্য ক্রয়ের সুযোগ রাখা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন পণ্য কিনলে আকর্ষণীয় উপহার পাওয়ার ব্যবস্থাও রেখেছে প্রতিষ্ঠানটি। প্রযুক্তিপ্রেমীদের আধুনিক পণ্য ও সেবার অভিজ্ঞতা দিতেই নারায়ণগঞ্জের এই নতুন আউটলেটটি সাজানো হয়েছে।