যুক্তরাজ্যের কৌতুক অভিনেতা ও চলচ্চিত্র তারকা রাসেল ব্র্যান্ডের বিরুদ্ধে আনা যৌন অপরাধের অভিযোগ আদালতে প্রমাণিত হয়েছে। মোট সাতটি অভিযোগের মধ্যে ধর্ষণের একটি এবং যৌন নিপীড়নের তিনটি মামলায় তাকে দোষী সাব্যস্ত করা হয়।
৫১ বছর বয়সী এই ব্রিটিশ অভিনেতার বিরুদ্ধে ১৯৯৯ থেকে ২০০৯ সালের মধ্যে ছয়জন নারীর ওপর নির্যাতন চালানোর ঘটনায় তিনটি ধর্ষণ, তিনটি যৌন নিপীড়ন এবং একটি শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ গঠন করা হয়েছিল। তবে আইন অনুযায়ী অভিযোগকারী নারীদের পরিচয় প্রকাশ না করার নির্দেশ দেওয়া হয়েছে। ১৯৯৯ থেকে ২০০৯ সালের মধ্যে ছয় নারীর সঙ্গে সংঘটিত ঘটনার ভিত্তিতে এসব অভিযোগ আনা হয়। আইন অনুযায়ী, ওই নারীদের পরিচয় আজীবন গোপন রাখার অধিকার রয়েছে।
আদালতে অপরাধ প্রমাণিত হওয়ার পর বিচারক তাকে কারাগারে পাঠাতে নির্দেশ প্রদান করেন। বিচার বিভাগ সূত্রে জানা গেছে, নির্দিষ্ট মেয়াদের কারাদণ্ড নিশ্চিত করতে আগামী সোমবার তার চূড়ান্ত সাজা ঘোষণা করা হবে।