ক্যানসারের সঙ্গে লড়াই করছেন বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার। অনেক কিছু বলার থাকলেও আপাতত এর চেয়ে বেশি কিছু বলতে চান না বাংলাদেশ নারী ফুটবল দলের এই কোচ।
ইংল্যান্ড থেকে মুঠোফোনে তিনি জানান, শারীরিক অবস্থা বেশ খারাপ এবং ভক্তদের কাছে দোয়ার আবেদন জানিয়েছেন। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাটলার ক্যানসারে আক্রান্ত এবং তিনি বর্তমানে যে শারীরিক অবস্থায় আছেন, তাতে দায়িত্ব চালিয়ে যাওয়া সম্ভব কি না, তা নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা নিশ্চয়তা পাওয়া যায়নি। ফেডারেশন আপাতত তাঁর সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন—এটাই আমাদের চাওয়া। আমরা অপেক্ষা করছি, দেখা যাক, তিনি কী বলেন।’।
বাটলার গত মাসের শেষ দিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ইংল্যান্ডে ফিরে যান। তাঁর অনুপস্থিতিতে বাংলাদেশ নারী ফুটবল দলের দায়িত্ব পালন করছেন সহকারী কোচ আবুল হোসেন ও লিনা চাকমা। হোয়াটসঅ্যাপে বাটলারের পাঠানো নির্দেশনার ভিত্তিতেই মূলত দলীয় কার্যক্রম পরিচালিত হচ্ছে। তবে অনিশ্চয়তার কারণে আগামী ১ ও ৫ ডিসেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে অনুষ্ঠিতব্য ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য ফরাসি কোচ এরিক মেয়ারকে অন্তর্বর্তীকালীন দায়িত্ব দেওয়ার পরিকল্পনা করছে বাফুফে। জানা গেছে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে বাটলারের পাঠানো নির্দেশনা অনুযায়ী কাজ করছেন দুই সহকারী কোচ।
উল্লেখ্য, গত ৩০ অক্টোবর ৪৪ সদস্যের বাংলাদেশ নারী দল চট্টগ্রামে পৌঁছায় এবং আনোয়ারার কোরিয়ান ইপিজেডে আবাসিক ক্যাম্প শুরু করে। ১৬ নভেম্বর পর্যন্ত এই ক্যাম্প চলার কথা। এরপর দলটির ঢাকায় ফেরার সূচি রয়েছে এবং ১৭ নভেম্বর তারা স্টেডিয়ামে বসে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল উপভোগ করবেন। সবশেষে আগামী ১৯ নভেম্বর পুনরায় চট্টগ্রামে ফিরে যাওয়ার কথা রয়েছে দলটির। বাটলারের অসুস্থতা নিয়ে বাফুফে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং দ্রুতই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।