সাফ অনূর্ধ্ব-২৩ ফুটবল চ্যাম্পিয়নশিপে নিজেদের আধিপত্য বজায় রেখে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে ভারত। বুধবার মালদ্বীপের বিপক্ষে ১-০ গোলের জয় তুলে নিয়ে ‘বি’ গ্রুপের সেরা দল হিসেবে নকআউট পর্বে নাম লিখিয়েছে দলটি। এর আগে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৩-২ গোলে হারিয়ে পূর্ণ ৬ পয়েন্ট অর্জন করে ভারতীয়রা। অন্যদিকে, ভারতের কাছে হারলেও মালদ্বীপের বিপক্ষে ৩-০ গোলের জয় পাওয়া পাকিস্তানও সেমিফাইনাল নিশ্চিত করেছে। তবে ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ কারা হবে, তা নির্ধারিত হবে ‘এ’ গ্রুপে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ শেষ হওয়ার পর। ফলে টানা দুই জয়ে পূর্ণ ৬ পয়েন্ট অর্জন করে ‘বি’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত অনূর্ধ্ব-২৩ দল। সাফ চ্যাম্পিয়নমিপে আজ সেমিফাইনালে উঠার লড়াইয়ে পরস্পরের মুখোমুখি হয়েছিল ভারত ও মালদ্বীপ। এই গ্রুপ থেকে সবার আগে সেমিফাইনালে নাম লেখায় পাকিস্তান।
জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে ভারত ও মালদ্বীপ শুরু থেকেই রক্ষণাত্মক কৌশল অবলম্বন করে। প্রথমার্ধের প্রথম ত্রিশ মিনিট কোনো দলই গোল করার মতো পরিস্থিতি তৈরি করতে পারেনি। তবে ম্যাচের ৩৮তম মিনিটে ভারতের আবদুল রাবিনকে ডি-বক্সের ভেতর মালদ্বীপের হোসাইন শিফাউ ইউসুফ ফাউল করলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। স্পটকিক থেকে গোল করে ভারতকে এগিয়ে নেন সুহাইল ভাট। চলতি টুর্নামেন্টে এটি সুহাইলের তৃতীয় গোল; এর আগে পাকিস্তানের বিপক্ষে জোড়া গোল করেছিলেন এই তরুণ ফরোয়ার্ড। খেলার ৩৮ মিনিটে পেনাল্টি থেকে পাওয়া গোলেই জিতেছে তারা। ডান দিক থেকে বক্সে বল নিয়ে ঢুকে ছিলেন ভারতের আবদুল রাবিন।
বিরতির পর ভারত ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখলেও মালদ্বীপ সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে চেষ্টা চালায়। ৭৯তম মিনিটে মালদ্বীপের হামধানের নেওয়া একটি ফ্রি কিক ভারতের গোলরক্ষক দুবে অসাধারণ ক্ষিপ্রতায় প্রতিহত করেন। এর কিছুক্ষণ পরেই দুবে আবারো রুখে দেন মুজধান হাসানের দূরপাল্লার শট। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে মালদ্বীপ সমতায় ফেরার সেরা সুযোগটি পায়, তবে গোলরক্ষককে একা পেয়েও ইব্রাহিম জাকি গোল করতে ব্যর্থ হন। গোলরক্ষক দুবের দুর্দান্ত পারফরম্যান্সে ম্যাচজুড়ে অক্ষত ছিল ভারতের জাল। অন্যদিকে, ৮৩তম মিনিটে ভারতের ইরফানের একটি হেডার গোল হলে ব্যবধান দ্বিগুণ হওয়ার সুযোগ ছিল, কিন্তু শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ভারত। ৭৯ মিনিটে হামধানের ফ্রি কিক থেকে গোলের সুযোগ মিস হয়। যদি ৮৩ মিনিটে ভারতের ইরফানের হেডে গোল হতো, তাহলে ভারতের নামের পাশে আরেকটি গোল যোগ হতো।