আগামী ১৬ নভেম্বর, সোমবার রাশিয়ার বিরুদ্ধে আরও কঠোর নিষেধাজ্ঞা কার্যকর করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ফ্রান্সের ইউরোপীয়বিষয়ক মন্ত্রী বেঞ্জামিন হাদ্দাদ বৃহস্পতিবার এলসিআই টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করেছেন। নতুন এই নিষেধাজ্ঞার আওতায় রাশিয়ার আরও ৫০টি ব্যাংক এবং ১৫০টি প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলছে। ফ্রান্স এই তালিকা চূড়ান্ত করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) ফ্রান্সের ইউরোপীয়বিষয়ক মন্ত্রী বেঞ্জামিন হাদ্দাদ এ তথ্য জানিয়েছে ন। এই নিষেধাজ্ঞা তালিকায় বেশিরভাগ প্রতিষ্ঠান যুক্ত করার প্রস্তাব ফ্রান্সই দিয়েছে। ”।
হাদ্দাদ স্পষ্টভাবে জানান, রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ সৃষ্টি করা এবং ইউক্রেনকে সহায়তা দেওয়া অব্যাহত রাখবে ইউরোপীয় ইউনিয়ন। রাশিয়ার বর্তমান পদক্ষেপের বিপরীতে এই নিষেধাজ্ঞা একটি গুরুত্বপূর্ণ কৌশলগত সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে।
এর পাশাপাশি, ফরাসি সাংবাদিক ও আইনপ্রণেতাদের রাশিয়ায় প্রবেশ নিষিদ্ধ করার ক্রেমলিনের সাম্প্রতিক সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছেন হাদ্দাদ। এই তালিকায় রয়েছেন ‘লা মন্ডে’ পত্রিকার রিপোর্টার আরিয়ার শেমিন, ফ্রিল্যান্স সাংবাদিক পল গোগো এবং আইনপ্রণেতা সামা হৌলি ও আর্থার দেলাপোর্তে। মন্ত্রী হাদ্দাদ এই পদক্ষেপকে ভীতি প্রদর্শনের চেষ্টা বলে অভিহিত করে বলেন, ফ্রান্স কোনোভাবেই এতে দমে যাবে না। এর পাশাপাশি, বুধবার (১১ নভেম্বর) ফ্রান্সের কয়েকজন সাংবাদিক ও আইনপ্রণেতাকে রাশিয়ায় প্রবেশে নিষিদ্ধ করার ক্রেমলিনের সিদ্ধান্তের তীব্র নিন্দা জানান হাদ্দাদ।
উল্লেখ্য, গত জুলাই মাসে জেনিয়া ফেডোরোভা নামের এক রুশ প্রচারণাকর্মীকে ফ্রান্স থেকে বহিষ্কার করা হয়েছিল। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নয়েল বারোটের মতে, ক্রেমলিনের বর্তমান নিষেধাজ্ঞা মূলত সেই ঘটনার প্রতিশোধ। ফেডোরোভা রক্ষণশীল ব্যবসায়ী ভিনসেন্ট বোলোরের মালিকানাধীন বিভিন্ন গণমাধ্যমের পরিচিত মুখ ছিলেন, যাকে রুশ অপতৎপরতা ও অপতথ্য ছড়ানোর অভিযোগে বহিষ্কার করে ফ্রান্স। ফরাসি কর্তৃপক্ষের দাবি, এই নিষেধাজ্ঞা রুশ কর্তৃপক্ষের সঙ্গে ফেডোরোভার গোপন সম্পর্কের প্রমাণ দেয়। রক্ষণশীল ধনকুবের ভিনসেন্ট বোলোরের মালিকাধীন সংবাদমাধ্যম সি নিউজ, ইউরোপ ১ এবং জেডি নিউজ-এর পরিচিত মুখ ও ‘আরটি ফ্রান্স’-এর সাবেক প্রধান জেনিয়া ফেডোরোভাকে ফরাসি কর্তৃপক্ষ রুশ অপতথ্য ছড়ানোর অভিযোগে অভিযুক্ত করেছিল।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সোহেল রানা মাসুদ
প্রধান কার্যালয়: উত্তর গোপালরায়, মেহেরনগর, কালীগঞ্জ, লালমনিরহাট।
+৮৮০১৭৫১৩৯৯৩৪০, +৮৮০১৯১৫৪৬৩৫১৫
crimeeditionbd@gmail.com
২০২৬ © ক্রাইম এডিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।