Eng
জাতীয়, লিড নিউজ

বঙ্গোপসাগরে সৃষ্টি লঘুচাপ, ধেয়ে আসতে পারে নতুন ঘূর্ণিঝড়

প্রকাশিত: , ১৩ নভেম্বর ২০২৬ | ৮:১৬ অপরাহ্ণ

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে যা পরবর্তীতে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। শুক্রবার (১৩ নভেম্বর) সকালে এটি শনাক্ত হয়। আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, লঘুচাপটি প্রথমে নিম্নচাপে পরিণত হবে এবং এরপর শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। বর্তমানে এর গতিপথ ভারতের ওডিশা ও অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে নির্দেশ করছে, তবে নিম্নচাপে রূপান্তরের পরই এর সুনির্দিষ্ট দিক সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। তিনি গণমাধ্যমকে বলেন, ‘এটা নিম্নচাপ তো হবেই, তারপর ঘূর্ণিঝড়েও রূপ নিতে পারে।’।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এর প্রভাবে দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে, তবে অধিকাংশ এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত ১৫ দশমিক ৩ মিলিমিটার রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। একই সময়ে চট্টগ্রামের আমবাগানে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সাগরে সৃষ্ট এই আবহাওয়া পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখছে আবহাওয়া অফিস।