
অরাজক পরিস্থিতি সৃষ্টির মাধ্যমে অযৌক্তিক মজুরি ঘোষণার প্রেক্ষাপট তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। শনিবার রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে পোশাকশিল্প মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, গত ১ নভেম্বর নতুন মজুরি বোর্ড গঠন করা হয়েছে এবং প্রথম সভাতেই বাড়তি মজুরি কবে থেকে কার্যকর হবে তা স্পষ্ট করা হয়েছে। তারপরও এ ধরনের অস্থিরতা তৈরি করার উদ্দেশ্য হলো মালিকপক্ষকে চাপের মুখে ফেলে অযৌক্তিক মজুরি ঘোষণা করতে বাধ্য করা। এতে ১ হাজারের বেশি তৈরি পোশাক কারখানার মালিক অংশ নেন।
সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি জানান, চলমান শ্রম অসন্তোষ ও নিরাপত্তার অভাবের কারণে সাভার, আশুলিয়া এবং গাজীপুরের ১৪৭টি কারখানায় স্বাভাবিক উৎপাদন কার্যক্রম বজায় রাখা সম্ভব হচ্ছে না। চলমান অস্থিরতায় সাভার–আশুলিয়া ও গাজীপুরের ১৪৭ কারখানা চেষ্টা করেও উৎপাদন কার্যক্রম সচল রাখা যাচ্ছে না উল্লেখ করে বিজিএমইএর সভাপতি লিখিত বক্তব্যে বলেন, সামগ্রিক নিরাপত্তা ও উৎপাদন অনুকূল পরিবেশ বজায় না থাকায় এই কারখানাগুলো সচল রাখা সম্ভব হচ্ছে না।
মালিকরা সচল রাখার আপ্রাণ চেষ্টা করলেও সফল হতে পারছেন না। তবে যাঁরা চালাতে পারছেন না, এটা অঞ্চলভেদে যেকোনো জায়গাতেই হোক না কেন, তাঁদের সেই অধিকার আছে।
শনিবারই এই অঞ্চলগুলোর ৫৫টি কারখানা শ্রম আইনের ১৩(১) ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। এছাড়া আরও ৯২টি কারখানা কোনোভাবেই উৎপাদন সচল রাখতে না পেরে ছুটি দিতে বাধ্য হয়েছে। পরিস্থিতি অপরিবর্তিত থাকলে আগামীতে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নিতে তারা বাধ্য হবেন বলেও জানান তিনি। গত মাসে যা হয়েছে সেটিকে যদি আমরা যৌক্তিক বলি, তাহলে বর্তমানে যা চলছে তা কোনোভাবেই যৌক্তিক নয়। এরপরও যদি চলে তাহলে আমরা আবার বসে সিদ্ধান্ত নেব।’।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিজিএমইএ সভাপতি স্পষ্ট করেন, আইন অনুযায়ী যেসব কারখানায় উৎপাদন চলমান রাখা যাচ্ছে, তাদের বন্ধ করার বিধান নেই। তবে যেসব কারখানা অনিরাপদ পরিস্থিতির কারণে সচল রাখা সম্ভব হচ্ছে না, আইন অনুযায়ী সেগুলো বন্ধ করার অধিকার মালিকদের রয়েছে। তিনি বলেন, এতদিন বিজিএমইএ ও বিকেএমইএর অনুরোধে মালিকরা কারখানা খোলার চেষ্টা করেছেন, কিন্তু প্রতিদিন সকালে এক ঘণ্টার বেশি উৎপাদন চালানো সম্ভব হচ্ছে না।
অরাজকতা সৃষ্টিকারীদের চিহ্নিত করার বিষয়ে জানতে চাইলে মাহমুদ হাসান খান জানান, বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে রয়েছে এবং তাদের নেটওয়ার্কেই অরাজকতা সৃষ্টিকারীরা আছেন। তিনি বলেন, বিশৃঙ্খল পরিস্থিতি বন্ধে শ্রমিক সংগঠনগুলোর কার্যকর ভূমিকা প্রত্যাশিত ছিল, কিন্তু মাঠপর্যায়ের অনেক নেতা ও প্রতিনিধি সাধারণ কর্মীদের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারছেন না, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
শনিবার সকালে বিজিএমইএ কার্যালয়ে এক হাজারেরও বেশি কারখানার মালিকদের নিয়ে আয়োজিত যৌথ মতবিনিময় সভার তথ্য জানিয়ে সভাপতি বলেন, কারখানায় ভাঙচুর ও রাস্তা অবরোধের মধ্য দিয়ে মজুরি বোর্ডের আলোচনার যৌক্তিকতা নিয়ে মালিকরা প্রশ্ন তুলেছেন। তবে দায়িত্বশীল অংশ হিসেবে ১৬ নভেম্বর (সোমবার) মজুরি বোর্ডের তৃতীয় সভায় মালিকপক্ষ অংশ নেবে। আগামী এক-দুই দিনের মধ্যে পরিস্থিতির উন্নয়ন ঘটবে বলে তারা আশা করছেন। মতবিনিময় সভায় সদস্যদের মতামত জানাতে বিজিএমইএর সভাপতি বলেন, ‘তাঁরা একটি কথা জোর দিয়ে বলেছেন, কারখানায় ভাঙচুর চলবে, রাস্তাঘাট অবরোধ করবে, একই সময়ে মজুরি বোর্ডে আলোচনা করার যৌক্তিকতা প্রশ্নবিদ্ধ। আমরা আশা করব, আগামী ১–২ দিনে পরিস্থিতির উন্নয়ন ঘটবে।
মাহমুদ হাসান খান আরও বলেন, যেসব শ্রমিক ফেডারেশনের প্রতিনিধি বিভিন্ন কারখানায় রয়েছেন, তাদের উচিত অরাজকতা রোধে কার্যকর ভূমিকা রাখা। যদি মজুরি বোর্ডকে শান্তভাবে কাজ করতে না দেওয়া হয় এবং পরিস্থিতি বিশৃঙ্খল রাখা হয়, তবে সঠিক মজুরি প্রস্তাব দেওয়া অসম্ভব হয়ে পড়বে। সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিকেএমইএর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান, সহসভাপতি অমল পোদ্দার এবং বিজিএমইএর সহসভাপতি রেজওয়ান সেলিম ও মিজানুর রহমান। আইনশঙ্খলা রক্ষাকারী বাহিনী এটি নিয়ে কাজ করছে।




