ভারতের আসাম রাজ্যে ১৯৮৩ সালের ভয়াবহ সাম্প্রদায়িক সহিংসতায় বাস্তুচ্যুত হয়ে আশ্রয় পাওয়া বহু বাঙালি মুসলিম পরিবার আবারও গৃহহীন হয়ে পড়েছে। লখিমপুর জেলার বগীনদী পিজিআর এলাকায় দীর্ঘ চার দশকের বেশি সময় ধরে বসবাসকারী পরিবারগুলোর ঘরবাড়ি ও একটি মসজিদ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে স্থানীয় প্রশাসন। এতে অন্তত ২৫টি পরিবার নতুন করে খোলা আকাশের নিচে ঠাঁই নিতে বাধ্য হয়েছে।
শুক্রবার সকালে বিপুলসংখ্যক নিরাপত্তাকর্মী ও রাজস্ব বিভাগের কর্মকর্তাদের সাথে নিয়ে জেলা প্রশাসন বগীনদী সাপ্তাহিক বাজার ও বগীনদী থানার নিকটবর্তী মুসলিম ক্যাম্প এলাকায় এই বড় ধরনের অভিযান চালায়। ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের অভিযোগ, একই এলাকায় অন্য সম্প্রদায়ের লোকজন অবৈধভাবে জমি দখল করে রাখলেও সেগুলোতে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। কেবল মুসলিম বসতিগুলোকেই বেছে বেছে উচ্ছেদের লক্ষ্যবস্তু করা হয়েছে।
ঐতিহাসিক পটভূমি পর্যালোচনা করলে দেখা যায়, ১৯৮৩ সালে আসাম আন্দোলনের সময় ভীমপোরা-বোধাকোরায় সহিংসতা ছড়িয়ে পড়লে উচ্ছৃঙ্খল জনতা ভীমপোরা গ্রামে ব্যাপক হামলা ও ভাঙচুর চালায়। সে সময় স্থানীয় মিসিং সম্প্রদায়ের মানুষের সঙ্গে ভাগচাষি হিসেবে কাজ করা বহু বাঙালি মুসলিম পরিবার জীবন বাঁচাতে পালিয়ে যেতে বাধ্য হয়। বাস্তুচ্যুত এই মানুষগুলো প্রথমে বগীনদী থানায় এবং পরবর্তীতে স্থানীয় একটি সাপ্তাহিক বাজারে আশ্রয় নেন। পরে তাদের একটি সাপ্তাহিক বাজারে অস্থায়ীভাবে রাখা হয়।
বাস্তুচ্যুতির পর জেলা প্রশাসন নিজেই বগীনদী পিজিআর এলাকায় এই পরিবারগুলোকে পুনর্বাসনের উদ্দেশ্যে জমি বরাদ্দ দিয়েছিল। ১৯৮৩ সালের জুনে তাদের প্রশাসনিক পরিচয়পত্রও দেওয়া হয়। সরকারি নথিপত্রে এই এলাকাটি ‘রিভিউজি ক্যাম্প’, ‘মুসলিম ক্যাম্প’ কিংবা ‘মিয়াঁ ক্যাম্প’ হিসেবে চিহ্নিত। দীর্ঘ চার দশকে সেখানে গড়ে ওঠে ২০০৮ সালের বগীনদী পিজিআর এলপি প্রাথমিক বিদ্যালয় এবং সমন্বিত শিশু উন্নয়ন কর্মসূচির (আইসিডিএস) অধীন ‘বগীনদী পিজিআর মুসলিম সেন্টার’ নামের অঙ্গনওয়াড়ি কেন্দ্র। তা ছাড়া সরকারি উদ্যোগেই জল জীবন মিশনের পাইপলাইনের পানি এবং বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছিল। সরকারি বিভিন্ন নথিতে এলাকাটিকে ‘রিফিউজি ক্যাম্প’, ‘মুসলিম ক্যাম্প’ ও ‘মিয়াঁ ক্যাম্প’ নামে উল্লেখ করা হয়েছে। শুধু বসতবাড়িই নয়, দীর্ঘদিন ধরে গড়ে ওঠা বিভিন্ন প্রতিষ্ঠানও রয়েছে সেখানে। আসাম পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের বিদ্যুৎ সংযোগও রয়েছে বসতিগুলোতে।
এই উচ্ছেদ অভিযানে একটি ঐতিহাসিক মসজিদ ও কবরস্থানও ধ্বংস করা হয়েছে। অধিবাসীদের নিকট রক্ষিত সরকারি নথি অনুযায়ী, ১৯৯২ সালের ২৫ সেপ্টেম্বর জারি করা ৭০৪ নম্বর চিঠিতে বগীনদী এগ্রিকালচার অ্যান্ড ফার্মিং করপোরেশনের সচিব-কাম-ব্যবস্থাপক ও বিশেষ কর্মকর্তা মসজিদ ও কবরস্থানের জন্য পিজিআর এলাকার ৫ নম্বর প্লটের ৪ বিঘা ২ কাঠা ১০ লেচা জমি আনুষ্ঠানিকভাবে বরাদ্দ দিয়েছিলেন। সরকারি অনুমতি ও পর্যাপ্ত কাগজপত্র থাকা সত্ত্বেও কেন এই ধ্বংসযজ্ঞ চালানো হলো, তা নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। স্থানীয় বাসিন্দাদের দেখানো নথি অনুযায়ী, মসজিদ ও কবরস্থানের জন্য ১৯৯২ সালেই ওই জমি বরাদ্দ দিয়েছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
অভিযান চলাকালে এলাকায় করুণ দৃশ্যের অবতারণা ঘটে। বহু নারী কান্নায় ভেঙে পড়েন এবং নিজেদের বসতবাড়ি ছেড়ে যেতে অস্বীকৃতি জানান। কয়েকজন নারী প্রশাসনিক কর্মকর্তাদের সামনে আকুতি জানিয়ে বলেন, বসতবাড়ি গুঁড়িয়ে দেওয়ার আগে যেন তাদের মেরেই ফেলা হয়। ক্ষতিগ্রস্তদের মধ্যে এমন এক ব্যক্তিও রয়েছেন, যিনি ১৯৮৩ সালের সহিংসতার সময় তিরের আঘাতে মারাত্মকভাবে আহত হয়েছিলেন এবং আজও তাঁর উরুর পেছনে সেই ক্ষতের দাগ বহন করছেন। চার দশক পর আবারও তাঁকে বাস্তুচ্যুত হতে হলো। উচ্ছেদ অভিযানের সময় কান্নায় ভেঙে পড়েন অনেক নারী। কয়েকজন নারী প্রশাসনের কর্মকর্তাদের কাছে আকুতি জানিয়ে বলেন, তাদের বসতবাড়ি গুঁড়িয়ে দেওয়ার চেয়ে যেন মেরে ফেলা হয়। আসামে ধারাবাহিক উচ্ছেদ অভিযান নিয়ে বিতর্ক।
উচ্ছেদের শিকার পরিবারগুলো রাজ্য সরকারের কাছে অবিলম্বে বিকল্প পুনর্বাসনের দাবি জানিয়েছে। তারা স্মরণ করিয়ে দেন যে, চার দশক আগে রাজ্য প্রশাসনই তাদের এখানে পুনর্বাসিত করেছিল। তাই দীর্ঘদিনের মানবিক ইতিহাস ও প্রশাসনিক বরাদ্দের বিষয়গুলো বিবেচনা না করে এভাবে উচ্ছেদ করা অন্যায়। জানা গেছে, বগীনদী পিজিআর এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩২০ হেক্টর জমি দখলমুক্ত করার কথা জানিয়েছে প্রশাসন।
সাম্প্রতিক সময়ে আসাম সরকারের পক্ষ থেকে রাজ্যজুড়ে একের পর এক উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। লখিমপুরের এই ঘটনার আগে নগাঁও, হোজাই, গোলাঘাট ও ধুবড়ি জেলাতেও একই ধরনের অভিযান পরিচালিত হয়। এসব অভিযানে গৃহহীন হয়ে পড়া হাজার হাজার মানুষের একটি বড় অংশই বাংলাভাষী মুসলিম। সমালোচকদের অভিযোগ, সরকার রাজনৈতিক উদ্দেশ্যে বেছে বেছে মুসলিম পরিবার ও তাদের ধর্মীয় স্থাপনাগুলোকে নিশানা করছে।
উচ্ছেদ অভিযান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে বিতর্কের সৃষ্টি করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। দীপাবলির আগে লখিমপুরের একটি উচ্ছেদ ভিডিও প্রকাশ করে তিনি লেখেন ‘ঘর কি সাফাই’ (ঘর পরিষ্কার)। এর আগে ধুবড়িতে উচ্ছেদের পর তিনি এক্স হ্যান্ডেলে লিখেছিলেন, ‘আরো অভিযান হবে। আমাদের জমির প্রতিটি ইঞ্চি পুনরুদ্ধার না করা পর্যন্ত আমরা থামব না।’ মুখ্যমন্ত্রীর এসব মন্তব্যকে বিদ্বেষমূলক এবং একটি নির্দিষ্ট গোষ্ঠীর ঘরবাড়ি ধ্বংস উদ্যাপনের শামিল বলে তীব্র সমালোচনা করেছেন মানবাধিকার কর্মীরা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সোহেল রানা মাসুদ
প্রধান কার্যালয়: উত্তর গোপালরায়, মেহেরনগর, কালীগঞ্জ, লালমনিরহাট।
+৮৮০১৭৫১৩৯৯৩৪০, +৮৮০১৯১৫৪৬৩৫১৫
crimeeditionbd@gmail.com
২০২৬ © ক্রাইম এডিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।