ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইংরেজি বিভাগে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান শ্রেণিতে জালিয়াতি করে ভর্তির অভিযোগে মামলা করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত ১৪ নভেম্বর শনিবার বিশ্ববিদ্যালয়ের ২৭৪তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান।
প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, ইংরেজি বিভাগের ওই শিক্ষাবর্ষের ২৪১০১০৪ রোলধারী শিক্ষার্থী শামিমা আক্তার এবং তার স্বামী একই বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ইয়াসিন আলীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদেরও আসামি করা হবে। পাশাপাশি বিভাগের সংশ্লিষ্ট কর্মীদের আরো সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়।
ভর্তি জালিয়াতির এই ঘটনায় বিভাগের উপ-রেজিস্ট্রার ইসরাত জাহান সুইটি ও সহকারী লাইব্রেরিয়ান মো. মুরাদ হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। গত ১১ জুলাই পরীক্ষা কমিটির সভায় জালিয়াতির বিষয়টি প্রথম সামনে আসে। পরীক্ষার ফলাফল প্রস্তুতির সময় বিশ্ববিদ্যালয়ের সফটওয়্যারে ওই শিক্ষার্থীর রোল নম্বর খুঁজে না পাওয়ায় অনুসন্ধানে এই প্রতারণার তথ্য বেরিয়ে আসে। পরে বিভাগীয় সভাপতি জরুরি সভায় বিষয়টি উত্থাপন করেন এবং শিক্ষার্থীর পরীক্ষা বাতিলের সুপারিশ করেন। বৈঠক শেষে বিষয়টি বিভাগীয় সভাপতিকে জানান ো হলে একই দিন জরুরি সভা আহ্বান করা হয়।
ঘটনার তদন্তে গত ২৭ জুলাই বিশ্ববিদ্যালয় প্রশাসন তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছিল। এর আগে পরীক্ষা কমিটি বিষয়টির সত্যতা পেয়ে বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের আরও সতর্ক থাকার নির্দেশ দেয়। অভিযুক্ত শিক্ষার্থী জালিয়াতির মাধ্যমে ভর্তি হয়ে নিয়মিত ক্লাস ও পরীক্ষায় অংশগ্রহণ করছিলেন বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সোহেল রানা মাসুদ
প্রধান কার্যালয়: উত্তর গোপালরায়, মেহেরনগর, কালীগঞ্জ, লালমনিরহাট।
+৮৮০১৭৫১৩৯৯৩৪০, +৮৮০১৯১৫৪৬৩৫১৫
crimeeditionbd@gmail.com
২০২৬ © ক্রাইম এডিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।