ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে যাবতীয় আইনি কার্যক্রম সম্পন্ন করেছে সরকার। আজ রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সভায় অংশ নিয়ে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান সাংবাদিকদের এ তথ্য জানান।
আইনমন্ত্রী বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর জাতিকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা রক্ষায় সরকার কাজ করছে। মানবতাবিরোধী সব অপরাধের বিচারের পথেই সরকার হাঁটছে। শেখ হাসিনাকে ফিরিয়ে আনা প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, বর্তমান সরকার তাদের পক্ষ থেকে প্রয়োজনীয় সব আইনি পদক্ষেপ নিয়েছে। এখন পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়ার ভিত্তিতে।
আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এই বিচার ব্যবস্থায় সরকার কোনো হস্তক্ষেপ করবে না। স্বাধীন তদন্ত কমিটি ও প্রসিকিউশন তাদের কাজের ধারা অনুযায়ী পদক্ষেপ নেবেন। এক্ষেত্রে সরকার কোনো ধরনের প্রভাব বিস্তার করবে না বলেও তিনি স্পষ্ট করেন। দল হিসেবে আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া নিয়ে একটি প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের প্রত্যাশা থাকবে স্বাধীন তদন্ত টিম ও প্রসিকিউশন, যেভাবে এগিয়ে যাবেন, সেখানে আমরা ইন্টারফেয়ার করি না। তারা যখন প্রয়োজন মনে করবেন, পদক্ষেপ নেবেন।’।
শেখ হাসিনা দেশে ফিরে আপিলের সুযোগ পাবেন কি না—এমন প্রশ্নে আইনমন্ত্রী বলেন, এক্সট্র্যাডিশন চুক্তির মাধ্যমে তাকে যখন প্রত্যর্পণ করা হবে, সেটি একটি নির্দিষ্ট আইনি প্রক্রিয়ার অংশ। তিনি আইনি সুযোগের মাধ্যমেই বাংলাদেশে আসবেন। এছাড়া মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তি বা সাজাপ্রাপ্তরা যে মৌলিক অধিকারের দাবিদার হতে পারেন না, সেই সংবিধানে ১৯৭৩ সালে তৎকালীন সরকারই সংশোধনী এনেছিল। বিশেষ আইনে আপিল বিভাগে বিচার প্রক্রিয়ায় দেরি করানোর কোনো আইনি সুযোগ নেই বলেও জানান তিনি। সে সংবিধানে ১৯৭৩ সালে তার বাবা যে সংশোধনী এনে গেছেন, ৪৭ এর ৩ অনুচ্ছেদে বলা আছে, মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত কোনো ব্যক্তি বা সাজাপ্রাপ্ত কোনো ব্যক্তি মৌলিক অধিকারের দাবিদার হতে পারবে না।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সোহেল রানা মাসুদ
প্রধান কার্যালয়: উত্তর গোপালরায়, মেহেরনগর, কালীগঞ্জ, লালমনিরহাট।
+৮৮০১৭৫১৩৯৯৩৪০, +৮৮০১৯১৫৪৬৩৫১৫
crimeeditionbd@gmail.com
২০২৬ © ক্রাইম এডিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।