টাঙ্গাইলের মির্জাপুরে নিজ বৃদ্ধা মাকে পিটিয়ে হত্যার দায়ে ইউনুস মণ্ডল নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন আদালত। রোববার দুপুরে টাঙ্গাইলের সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক মো. হাফিজুর রহমান আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। একই সঙ্গে আদালত তাকে এক লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেছেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সরকারি কৌঁসুলি মো. শফিকুল ইসলাম রিপন। রোববার (১৫ নভেম্বর) দুপুরে আসামির উপস্থিতিতে টাঙ্গাইলের সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক মো. হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত ২৫ বছর বয়সী ইউনুস মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের মশাজান গ্রামের সিরাজ উদ্দিন ও ফুলমালা বেগম দম্পতির ছেলে। হত্যাকাণ্ডের শিকার ফুলমালা বেগম বাড়িতে কৃষিকাজ করতেন এবং ইউনুসের সঙ্গেই থাকতেন। আদালতে দাখিল করা মামলার নথিতে দেখা যায়, ২০২৫ সালের ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় পারিবারিক কোনো বিষয় নিয়ে ইউনুস তার মাকে গালিগালাজ শুরু করেন। এক পর্যায়ে তিনি ঘর থেকে একটি বাঁশের লাঠি এনে মায়ের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে উপ্যুপরি আঘাত করেন। এতে গুরুতর আহত অবস্থায় অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ঘটনাস্থলেই ফুলমালা বেগমের মৃত্যু হয়।
ঘটনার পরদিন পুলিশ অভিযুক্ত ইউনুসকে গ্রেপ্তার করে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত বাঁশের লাঠিটিও জব্দ করে। নিহতের মেয়ে সেলিনা বেগম বাদী হয়ে মির্জাপুর থানায় এ নিয়ে মামলা করেছিলেন। গ্রেপ্তার হওয়ার পর ইউনুস ম্যাজিস্ট্রেটের কাছে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে নিজের অপরাধের কথা স্বীকার করেছিলেন। এমনকি আদালতে অভিযোগ গঠনের সময়ও তিনি দোষ স্বীকার করে আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করেছিলেন। পরে তিনি ম্যাজিস্ট্রেটের কাছে হত্যার দায় স্বীকার করে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেন।
সরকারি কৌঁসুলি শফিকুল ইসলাম রিপন জানান, ঘটনার সাক্ষ্য-প্রমাণ, ময়নাতদন্তের প্রতিবেদন এবং আসামির নিজের স্বীকারোক্তি বিস্তারিত পর্যালোচনা করে আদালত এই রায় দিয়েছেন। আদালত তার পর্যবেক্ষণে উল্লেখ করেন যে, আসামির অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সোহেল রানা মাসুদ
প্রধান কার্যালয়: উত্তর গোপালরায়, মেহেরনগর, কালীগঞ্জ, লালমনিরহাট।
+৮৮০১৭৫১৩৯৯৩৪০, +৮৮০১৯১৫৪৬৩৫১৫
crimeeditionbd@gmail.com
২০২৬ © ক্রাইম এডিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।