সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নের সরাসরি জবাব এড়িয়ে গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. হুমায়ুন কবীর। রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, এই বিষয়টি নিয়ে পরবর্তী কোনো ব্রিফিংয়ে কথা হবে। তিনি বলেছে ন, পরের ব্রিফিংয়ে এ বিষয়ে কথা বলবেন।
প্রধানমন্ত্রীর তুরস্ক সফর নিয়ে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে এক সাংবাদিক জানতে চেয়েছিলেন, শেখ হাসিনার বিষয়ে ভারতের সঙ্গে বিদ্যমান বন্দী প্রত্যর্পণ চুক্তির আওতায় ঢাকা ও দিল্লির মধ্যে কোনো যোগাযোগ হয়েছে কি না। জবাবে হুমায়ুন কবীর বলেন, 'ওইটা পরের ব্রিফিংয়ে। আজকে যে বিষয় আছে, ওইটাতে থাকি।'
এর আগে লন্ডনের ম্যাট্রিক্স চেম্বার্স নামে একটি আইনি প্রতিষ্ঠান নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে শেখ হাসিনার পক্ষ থেকে একটি চিঠি পাঠায়। চিঠিতে দাবি করা হয়, ২০২৪ সাল-পরবর্তী অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার আগের পাসপোর্ট ও এনআইডি বাতিল করেছে। আন্তর্জাতিক মানবাধিকার আইনের বাধ্যবাধকতার ভিত্তিতে দ্রুত তাকে নতুন পাসপোর্ট ও এনআইডি দেওয়ার অনুরোধ করা হয়। আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা জানিয়েছেন, দেশে ফিরে তিনি আদালতে আত্মসমর্পণ করতে চান। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স প্রথম এ খবর দেয়। তার সহযোগীরা রয়টার্সকে জানিয়েছে ন, সব আনুষ্ঠানিকতা শেষ হলে দেশে ফেরার সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় রয়েছে। বর্তমান সরকার বন্দী প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে দেশে ফিরিয়ে আনতে আগ্রহী। এর আগে সরকার জানিয়েছিল, শেখ হাসিনা ফিরতে চাইলে চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তখন হুমায়ুন কবীর বলেছিলেন, তাকে ফেরাতে নতুন পাসপোর্টের প্রয়োজন নেই, চুক্তিই যথেষ্ট। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সে সময় পাসপোর্ট আবেদনের সত্যতা নিশ্চিত করতে পারেননি।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তুরস্ক সফরের বিস্তারিত তুলে ধরেন প্রতিমন্ত্রী। গত ১০ থেকে ১২ নভেম্বর তুরস্কের আন্তালিয়ায় জলবায়ু পরিবর্তনবিষয়ক কপ-৩১ সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে ১২ নভেম্বর তিনি বাংলাদেশের পক্ষে বক্তব্য রাখেন। সফরের প্রথম দিন সন্ধ্যায় ম্যাক্স রয়্যাল হোটেলে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক হয়। বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ এবং জ্বালানি খাতে আলোচনার পাশাপাশি রোহিঙ্গাদের মানবিক সহায়তার জন্য তুরস্ককে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। রবিবার (১৫ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের তুরস্ক সফর নিয়ে সংবাদ সম্মেলন হয়। জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ৩১তম সম্মেলনে (কপ-৩১) যোগ দিতে ১০ থেকে ১২ নভেম্বর তুরস্কের আন্তালিয়া সফর করেন প্রধানমন্ত্রী। কপ-৩১ শুরু হয়েছে ৯ নভেম্বর, চলবে ২০ নভেম্বর পর্যন্ত। এর মধ্যে ১১ ও ১২ নভেম্বর ছিল বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলন। রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে জাতিসংঘ ও ইসলামি সহযোগিতা সংস্থায় (ওআইসি) তুরস্কের সক্রিয় ভূমিকা চান তিনি।
সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী তুরস্কের প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। এছাড়া উজবেকিস্তানের প্রেসিডেন্টও তাকে সফরের আমন্ত্রণ জানালে প্রধানমন্ত্রী নতুন বছরে সেখানে যাওয়ার আশ্বাস দেন। এর আগে গত সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘ অধিবেশনের সময় এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হয়েছিল। আওয়ামী লীগের কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ থাকলেও সরকার শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে তাদের অবস্থানে অটল রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সোহেল রানা মাসুদ
প্রধান কার্যালয়: উত্তর গোপালরায়, মেহেরনগর, কালীগঞ্জ, লালমনিরহাট।
+৮৮০১৭৫১৩৯৯৩৪০, +৮৮০১৯১৫৪৬৩৫১৫
crimeeditionbd@gmail.com
২০২৬ © ক্রাইম এডিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।