সোমবার (১৬ নভেম্বর) সকাল আটটার দিকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় অবস্থিত এবিএম ফ্যাশন ও যমুনা কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে রাস্তায় নেমে পড়েন। কারখানায় প্রবেশ না করে তারা বাইরে অবস্থান নিয়ে একপর্যায়ে বিক্ষোভ শুরু করলে কোনাবাড়ী-কাশিমপুর সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের রাস্তা থেকে সরে যাওয়ার আহ্বান জানান। তবে শ্রমিকরা উত্তেজিত অবস্থায় অটল থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। এ ঘটনার পর শ্রমিকরা সড়ক ছেড়ে দিলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়।
গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন গণমাধ্যমকে জানিয়েছেন, দুটি কারখানার শ্রমিকদের বিক্ষোভের মুখে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাধ্য হয়েই টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। বর্তমানে ওই এলাকায় পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে। এদিকে, এই অস্থিরতার জেরে শিল্পাঞ্চলটির মোট ১৭টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সোহেল রানা মাসুদ
প্রধান কার্যালয়: উত্তর গোপালরায়, মেহেরনগর, কালীগঞ্জ, লালমনিরহাট।
+৮৮০১৭৫১৩৯৯৩৪০, +৮৮০১৯১৫৪৬৩৫১৫
crimeeditionbd@gmail.com
২০২৬ © ক্রাইম এডিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।