Eng
অপরাধ, লিড নিউজ

ভোটার তালিকা থেকে নাম বাদ: বিপাকে ভারতের মুসলিম সম্প্রদায়

প্রকাশিত: , ১৬ নভেম্বর ২০২৬ | ১০:১৯ অপরাহ্ণ

ভারতের ইতিহাসে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার সবচেয়ে বড় ঘটনাটিতে দেশজুড়ে ১৩ কোটি নাম মুছে ফেলা হয়েছে। তথ্য-উপাত্ত বিশ্লেষণে দেখা যায়, এই কার্যক্রমে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন ভারতের বৃহত্তম সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষ। ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই অধিকারকর্মীরা অভিযোগ করে আসছেন যে, মুসলিমরা বিভিন্ন বৈষম্য ও বর্জনমূলক নীতির শিকার হচ্ছেন। অনেক ক্ষেত্রে তাদের জোরপূর্বক বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার অভিযোগও উঠেছে। রয়টার্সের একটি বিশেষ অনুসন্ধানে এমন ১০টি পরিবারের সাক্ষাৎকার নেয়া হয়েছে, যারা এই পরিস্থিতির শিকার হয়েছেন। তাদের কাউকে কাউকে পাঠিয়ে দেয়া হচ্ছে বাংলাদেশে। ১৯৪৭ সালে ভারত বিভক্তির সময় বৃটিশদের চিহ্নিত করা সীমান্ত এই অঞ্চলকে দুই ভাগে বিভক্ত করে। ওই নির্বাচনে বিজেপি জয়ী হয় এবং প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে। এর ফলে সীমান্তের দুই পাশে বহু পরিবার ও সম্প্রদায়ের বসতি গড়ে ওঠে।

সাক্ষাৎকার দেওয়া ১০টি পরিবারেরই দাবি, তাদের কাছে ভারতের পরিচয়পত্র বা পারিবারিক নথিপত্র থাকা সত্ত্বেও নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলা হয়েছে অথবা তাদের বহিষ্কার করা হয়েছে। এদের মধ্যে অন্যতম সাহিদা ফকির। ১৯শে জুলাই মুম্বাইয়ের নিজ বাসা থেকে সবজি কেনার জন্য বের হয়ে তিনি আর ফেরেননি। ৩৮ বছর বয়সী এই নারী এখন বাংলাদেশের সাতক্ষীরার একটি গ্রামে মানবেতর জীবনযাপন করছেন। সাহিদার ভাষ্যমতে, সাদাপোশাকের পুলিশ সদস্যরা তাকে আটক করে তার ফোন কেড়ে নেয় এবং জোরপূর্বক সীমান্তের এপারে ঠেলে দেয়। আদালতের নথি অনুযায়ী, ওই অভিযানে মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখার সদস্যরা জড়িত ছিল এবং সাহিদাসহ মোট ১৪৯ জনকে বাংলাদেশে বহিষ্কার করা হয়। সাহিদার স্বামী জুম্মান এখন আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন। সাহিদার পরিবারের কাছে ১৯৫২ সাল থেকেই পশ্চিমবঙ্গের স্বরূপনগরের ভোটার তালিকায় নাম থাকার নথি রয়েছে। স্বামী ও দুই ছেলের কাছ থেকে বিচ্ছিন্ন তিনি। ওই ফোনে তার পরিচয়পত্রের কপি সংরক্ষিত ছিল। সাহিদা বলেছেন, পেছন থেকে কেউ আমার হাত ধরে টেনে নিয়ে যায় এবং গাড়িতে উঠতে নির্দেশ দেয়। এমনকি তাদের বাবা-মা ও ভাইবোনদের নামও ভোটার তালিকায় রয়ে গেছে। পশ্চিমবঙ্গ মূলত বাংলা ভাষাভাষী মুসলিমদের বিরুদ্ধে দমনপীড়নের অন্যতম প্রধান কেন্দ্র হয়ে উঠেছে। রাজ্যটিতে নাগরিকত্ব ও অভিবাসনের বিষয়টি বিশেষ গুরুত্ব বহন করে। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময়ও ব্যাপক জনস্রোত তৈরি হয়। মুম্বই পুলিশ আদালতকে জানিয়েছে, তাকে আসামের সীমান্তে সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে তুলে দেয়া হয়েছিল। ২০০২-০৩ সালের ভোটার তালিকাতেও তাদের নাম ছিল। কাদায় মাখামাখি অবস্থায় তিনি ঘণ্টার পর ঘণ্টা হাঁটেন। একপর্যায়ে এক কৃষক তাকে কাঁদতে দেখে আশ্রয় দেন। পরে ‘নির্ধারিত কর্তৃপক্ষের মাধ্যমে বাংলাদেশে বহিষ্কার করা হয়।

বিশেষজ্ঞ ও মানবাধিকারকর্মীরা মনে করছেন, ভোটার তালিকা সংশোধন কার্যক্রম কথিত অবৈধ অভিবাসীদের শনাক্তকরণ অভিযানের সঙ্গে মিশে গেছে। অথচ ভোটার তালিকা থেকে নাম কাটা পড়লেই কেউ বিদেশি হয়ে যায় না। বিশেষ করে পশ্চিমবঙ্গে এই কার্যক্রম ছিল অত্যন্ত ব্যাপক। রাজ্য নির্বাচনের আগে সেখানে প্রায় ৯০ লাখ নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়। কলকাতাভিত্তিক সাবির ইনস্টিটিউটের তথ্যমতে, নিবিড় যাচাইয়ের পর বাদ পড়া ২৭ লাখ নামের ৭০ শতাংশই ছিল মুসলিমদের, যেখানে রাজ্যের মোট জনসংখ্যার মাত্র ২৭ শতাংশ মুসলিম। যদিও নির্বাচনের ফলাফলে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার প্রভাব রয়েছে বলে সাবির ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা সাবির আহমেদ মন্তব্য করেছেন। অন্যদিকে, ৫ নভেম্বর হরিয়ানার এক সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজেই অনুপ্রবেশকারীদের শনাক্ত ও ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে বহিষ্কার করার কথা পুনর্ব্যক্ত করেছিলেন। ছোট ছেলেকে বলে আসেন কয়েক মিনিটের মধ্যেই ফিরে যাবেন। ৫ নভেম্বর উত্তর ভারতের হরিয়ানা রাজ্যে এক সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই দুটি কার্যক্রমের মধ্যে সরাসরি যোগসূত্র তুলে ধরেন।

তদন্তে উঠে এসেছে আটক ও বহিষ্কার প্রক্রিয়ার নিষ্ঠুর চিত্র। মুম্বাই পুলিশ দাবি করেছে, সাহিদা নিজেই বাংলাদেশি জন্মসনদ জমা দিয়েছিলেন এবং ভারতীয় নাগরিকত্বের কোনো বৈধ নথি দিতে পারেননি। তবে সাহিদা এই অভিযোগ অস্বীকার করে বলেন, পুলিশ তার ফোন কেড়ে নেওয়ায় কোনো নথি প্রদর্শনের সুযোগ পাননি। এছাড়া, বাসনপত্র ফেরি করে বিক্রি করা নাসিরুদ্দিন শেখ নামে আরেক ব্যক্তি জানিয়েছেন, ছত্তিশগড়ে কাজ করার সময় পুলিশ তাকে ও তার ২২ সঙ্গীকে আটক করে। তালিকায় নাম থাকায় ১৯ জনকে ছেড়ে দেওয়া হলেও, নাসিরুদ্দিনসহ চারজনকে ৩২ দিন আটকে রাখা হয়। নাসিরুদ্দিনের ভাষ্যমতে, আটককেন্দ্রে ৬০ জনেরও বেশি মানুষের জন্য একটি হলঘরে বিছানা ছিল এবং এটি ছিল সব অর্থেই একটি জেলখানা।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয় ও নির্বাচন কমিশনের কাছে এই বিষয়ে মন্তব্য চেয়ে যোগাযোগ করা হলেও তারা সাড়া দেয়নি। এছাড়া, বাংলাদেশ সরকারকেও এ বিষয়ে রয়টার্সের পক্ষ থেকে প্রশ্ন করা হয়েছিল, কিন্তু তারাও কোনো উত্তর দেয়নি। পশ্চিমবঙ্গে কোনো স্থায়ী আটক শিবির থাকার কথা অস্বীকার করেছেন পুলিশ ও রাজ্য সরকারের আইনজীবীরা। তবে মুর্শিদাবাদে রয়টার্সের সাংবাদিকরা একটি অস্থায়ী আটককেন্দ্র দেখেছেন, যেখানে কঠোর নিরাপত্তা ও পুলিশের উপস্থিতি ছিল। স্থানীয়দের মতে, ওই কেন্দ্রে নিয়মিত লোকজন আনা-নেওয়া করা হয়।

মানবাধিকারকর্মী কিরিটি রায়ের মতে, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার বিরুদ্ধে দেশজুড়ে লাখ লাখ মামলা বিচারাধীন রয়েছে। ট্রাইব্যুনালগুলোর ধীরগতি বিচারপ্রার্থীদের হতাশ ও আশাহীন করে তুলছে। সাহিদা বলেন, তার বংশধারা ভারতের মাটিতে প্রোথিত, অথচ তাকে দেশ থেকে বের করে দেওয়া হবে—এটি তিনি কখনো কল্পনাও করেননি। ভোটার তালিকা সংশোধন এবং নাগরিকত্ব প্রমাণের এই জটিল চক্র এখন ভারতের অনেক মুসলিম পরিবারের জীবনকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সাক্ষাৎকার নেয়া ১০ পরিবারের সদস্যদের ভারতের সংশোধিত ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার পর আটক, দেশ থেকে বহিষ্কার কিংবা নাগরিকত্ব নিয়ে জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়েছে। এরপর একে একে তাদের খুঁজে বের করে দেশ থেকে বহিষ্কার করব। সাহিদা বলেন, আমি কখনো কল্পনাও করিনি, এক মুহূর্তের জন্যও ভাবিনি যে তারা আমাকে বাংলাদেশে পাঠিয়ে দেবে।