নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় পার্কিং করে রাখা মেঘলা পরিবহনের দুটি বাসে রহস্যজনকভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) ভোর সাড়ে চারটার দিকে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ঢাকা বাইপাস সড়কের ভুলতা-গাউছিয়া এলাকার আব্দুর রসিদ মার্কেটের পাশে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, মেঘলা পরিবহনের বাস ডিপোর সামনে গাড়ি দুটি রাখা ছিল।
খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানিয়েছেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নাশকতাকারীদের চিহ্নিত করতে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সোহেল রানা মাসুদ
প্রধান কার্যালয়: উত্তর গোপালরায়, মেহেরনগর, কালীগঞ্জ, লালমনিরহাট।
+৮৮০১৭৫১৩৯৯৩৪০, +৮৮০১৯১৫৪৬৩৫১৫
crimeeditionbd@gmail.com
২০২৬ © ক্রাইম এডিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।