
বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ঝাউতলায় অবস্থিত বিএনপি কার্যালয়ে বুধবার দিবাগত গভীর রাতে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে। হামলায় কার্যালয়ের ভেতরে থাকা আসবাবপত্র, ফ্যান, নেতাকর্মীদের ছবিসহ গুরুত্বপূর্ণ সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, অগ্নিসংযোগকারীরা কার্যালয়ের দেওয়ালে ‘জয় বাংলা লকডাউন’ কথাটি লিখে রেখে পালিয়ে যায়। পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম জানিয়েছেন, মোটরসাইকেলে আসা কয়েকজন দুর্বৃত্ত পেট্রোল বোমা ছুড়ে এই তাণ্ডব চালায়। ঘটনার পর থেকেই এলাকাটিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত গভীর রাতে দুর্বৃত্তরা এই আগুন দেয়।
একইভাবে বুধবার রাতে উপজেলার বাহিরদিয়া ইউনিয়নের সরকারি মহিলা কলেজ সংলগ্ন এলাকায় মিল্কভিটার চেয়ারম্যান আমির হামজা সাথিলের বাড়িতে পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটেছে। এর আগের দিন ১৭ নভেম্বর রাতেও বাগেরহাট জেলা বিএনপি নেতা হাদিউজ্জামান হীরুর বাসভবনে দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করেছিল। পর পর এই হামলার ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই বৃহস্পতিবার সকালে খুলনা-বাগেরহাট মহাসড়কের শ্রীঘাট এলাকায় গাছ ফেলে যান চলাচল বন্ধ করার চেষ্টা চালায় দুর্বৃত্তরা। তবে পুলিশ ও স্থানীয়দের সতর্ক প্রতিরোধের মুখে তারা পিছু হটতে বাধ্য হয়। পুলিশ সুপার নিশ্চিত করেছেন যে, বর্তমানে ওই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এদিকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে খুলনা-বাগেরহাট মহাসড়কের শ্রীঘাট এলাকায় গাছ ফেলে যান চলাচল ব্যাহত করার চেষ্টা করে দুর্বৃত্তরা। দুর্বৃত্তদের শনাক্তপূর্বক আটকের চেষ্টা করছে।
সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান শিমুল এই হামলার কঠোর নিন্দা জানিয়ে বলেন, রাতের অন্ধকারে সন্ত্রাসীরা এই নাশকতা চালিয়েছে। তিনি আরও দাবি করেন, আওয়ামী সন্ত্রাসীদের সব ধরণের অপতৎপরতা রুখতে বিএনপির নেতাকর্মীরা রাজপথে অবস্থান নিচ্ছেন। স্থানীয় পুলিশ ও নেতাকর্মীদের সম্মিলিত প্রতিরোধের ফলেই মহাসড়কে বড় ধরণের বিশৃঙ্খলা সৃষ্টি করতে ব্যর্থ হয়েছে দুষ্কৃতিকারীরা।




