
প্রায় এক দশক আগে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সামরিক অভিযানের নামে চালানো গণহত্যার অভিযোগে বড় রায় দিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। বৃহস্পতিবার ঘোষিত এই ঐতিহাসিক রায়ে আদালত নিশ্চিত করেছে যে, মিয়ানমার রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছিল।
এই রায় ঘোষণার সময় বাংলাদেশের শরণার্থীশিবিরগুলোতে অবস্থানরত বিপুলসংখ্যক রোহিঙ্গা ছোট পর্দায় আদালতের কার্যক্রম পর্যবেক্ষণ করছিলেন। যখন আদালত মিয়ানমারের বিরুদ্ধে এই ঐতিহাসিক রায় প্রদান করে, তখন সেখানে উপস্থিত পুরুষেরা খুশিতে দাঁড়িয়ে পড়েন এবং অনেকে উচ্ছ্বাসে লাফিয়ে ওঠেন। দীর্ঘদিন বিচারপ্রত্যাশী এই জনগোষ্ঠীর মাঝে রায়ের পর ব্যাপক আনন্দ-উল্লাস দেখা গেছে।




