Eng
আন্তর্জাতিক, লিড নিউজ

মিয়ানমারে রোহিঙ্গা নিধনে গণহত্যার রায় আন্তর্জাতিক বিচার আদালতের

প্রকাশিত: , ১৯ নভেম্বর ২০২৬ | ৬:৪৬ অপরাহ্ণ

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর দেশটির সামরিক বাহিনীর চালানো নিষ্ঠুরতাকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়েছেন নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)।

২০১৬-১৭ সালে ‘ক্লিয়ারেন্স অপারেশন’ বা শুদ্ধি অভিযানের নামে যে ভয়াবহতা চালানো হয়েছিল, তাকে ঘিরে দেয়া এই রায় আন্তর্জাতিক আইনের ইতিহাসে এক অনন্য নজির। বিশ্বের সর্বোচ্চ আদালত হিসেবে আইসিজে প্রথমবারের মতো কোনো রাষ্ট্রকে সরাসরি গণহত্যার দায়ে অভিযুক্ত করল, যার মধ্য দিয়ে দীর্ঘ সাত বছরের আইনি লড়াইয়ের অবসান ঘটল। মানুষ যখন প্রাণ বাঁচাতে পালিয়ে যাচ্ছিল, তখন তাদের লক্ষ্য করে গুলি চালানো এবং তাদের ফিরে আসার পথ বন্ধ করে দেয়ার মতো ঘটনাও গণহত্যার উদ্দেশ্য প্রমাণ করে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রায় পাঠের সময় আদালতের প্রেসিডেন্ট বিচারক ইউজি ইওয়াসাওয়া স্পষ্টভাবে জানিয়েছেন, আদালত এ ব্যাপারে নিশ্চিত যে মিয়ানমার গণহত্যা সনদের অধীনে অপরাধ সংঘটিত করেছে। রাখাইনে বসবাসরত রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি অংশকে নিশ্চিহ্ন করার উদ্দেশ্যেই নিরাপত্তা বাহিনী এসব পরিকল্পনা বাস্তবায়ন করেছিল। আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে, অভিযানের নামে হাজার হাজার বেসামরিক রোহিঙ্গাকে হত্যা করা হয়েছে। ১০ হাজারের বেশি মানুষকে হত্যার যে তথ্য আদালতে উপস্থাপিত হয়েছে, সাক্ষ্যপ্রমাণ তা সমর্থন করেছে। এর মধ্যে জন্ম প্রতিরোধের উদ্দেশ্যে সংঘটিত অপরাধও রয়েছে। এর মধ্যে ১৯৭০-এর দশকে কম্বোডিয়ায় খেমার রুজের শাসনামলের হত্যাযজ্ঞ এবং ১৯৯৪ সালে রুয়ান্ডায় সংঘটিত গণহত্যা উল্লেখযোগ্য।

তদন্ত প্রতিবেদন ও আদালতে আসা সাক্ষ্য অনুযায়ী, সামরিক বাহিনীর এই অভিযানে নির্বিচার হত্যাযজ্ঞের পাশাপাশি যৌন সহিংসতা ও শিশুদের ওপর চরম নৃশংসতা চালানো হয়েছে। ১৯৪৮ সালের জাতিসংঘ গণহত্যা সনদ অনুযায়ী কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা জাতিকে ধ্বংস করার উদ্দেশ্যে পরিচালিত কর্মকাণ্ড গণহত্যার পর্যায়ে পড়ে। রোহিঙ্গা নারীদের ওপর পরিকল্পিত দলবদ্ধ ধর্ষণ ও শারীরিক নির্যাতনের ঘটনাগুলো তাদের প্রজননক্ষমতা নষ্ট করার সুদূরপ্রসারী ষড়যন্ত্র হিসেবে দেখা হচ্ছে। ১৯৪৮ সালের জাতিসংঘ গণহত্যা সনদ অনুযায়ী, কোনো জাতি, নৃগোষ্ঠী, বর্ণ বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার উদ্দেশ্যে নির্দিষ্ট কিছু কর্মকাণ্ড চালানো হলে তা গণহত্যা হিসেবে বিবেচিত হতে পারে।

২০১৯ সালে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া এই মামলাটি দায়ের করেছিল। ওআইসির সমর্থনে গাম্বিয়ার অভিযোগ ছিল যে, মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ধ্বংস করার উদ্দেশ্যে পরিকল্পিত নীতি গ্রহণ করেছে। এই আইনি লড়াইয়ের অংশ হিসেবে গত জানুয়ারিতে কক্সবাজারের শরণার্থী শিবির থেকে প্রত্যক্ষদর্শীরা হেগে গিয়ে আদালতের সামনে তাদের ভয়ংকর অভিজ্ঞতার বর্ণনা তুলে ধরেন। মামলার শুনানিতে গাম্বিয়ার তৎকালীন বিচারমন্ত্রী দাওদা জালো বলেন, এটি কেবল কোনো তাত্ত্বিক মামলা নয়, বরং বাস্তব মানুষের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই। ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থনে মামলাটি করা হয়েছিল। ইসরাইল ও তার প্রধান মিত্র যুক্তরাষ্ট্রও মামলার অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে। এর পর থেকে দেশটিতে গৃহযুদ্ধ চলছে, যাতে কয়েক হাজার মানুষের প্রাণহানি হয়েছে।

মিয়ানমার বরাবরই তাদের বিরুদ্ধে আনা এই অভিযোগ অস্বীকার করে এসেছে। দেশটির দাবি, ২০১৭ সালের সেই অভিযান ছিল আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) হামলার জবাবে নেয়া সন্ত্রাসবিরোধী পদক্ষেপ। তবে আদালতের রায়ে মিয়ানমারের এই সাফাই প্রত্যাখ্যাত হয়েছে। জানা যায়, ২০১৬-১৭ সালের অভিযানের নেতৃত্বে ছিলেন বর্তমান সামরিক শাসক মিন অং হ্লাইং। তিনি ২০২১ সালে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন এবং বর্তমানে গৃহযুদ্ধ কবলিত মিয়ানমারের রাষ্ট্রক্ষমতায় রয়েছেন। ২০২১ সালে তিনি অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাত করে সামরিক অভ্যুত্থান ঘটান।

বর্তমানে বাংলাদেশে বিশ্বের বৃহত্তম শরণার্থী শিবিরে প্রায় ১০ লাখের বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়ে আছে। ২০১৭ সালে পালিয়ে আসা প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় তোলা তুলি গ্রামের হত্যাযজ্ঞ ও নদীগর্ভে শিশুদের ডুবিয়ে মারার মতো লোমহর্ষক তথ্য উঠে এসেছে, যা স্যাটেলাইট চিত্রে পুড়ে যাওয়া গ্রামগুলোর মাধ্যমে প্রমাণিত হয়েছে। অন্যদিকে, মিয়ানমারে এখন ৬ লাখেরও কম রোহিঙ্গা অবশিষ্ট আছে বলে ধারণা করা হয়। পরে স্যাটেলাইট চিত্রে গ্রামটি পুড়িয়ে দেয়ার প্রমাণও পাওয়া যায়।

এই রায়ের গুরুত্ব কেবল মিয়ানমারের ক্ষেত্রে সীমাবদ্ধ নয়; এটি ভবিষ্যতে বিভিন্ন দেশে সংঘটিত গণহত্যার অভিযোগ মোকাবিলার ক্ষেত্রে বড় ধরনের নজির হয়ে থাকবে। গাজায় ইসরাইলের সামরিক অভিযান নিয়ে দক্ষিণ আফ্রিকার করা মামলার ক্ষেত্রেও আইসিজের এই সিদ্ধান্তকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যদিও ১৯৯০-এর দশকে বলকান যুদ্ধের সময় বসনিয়া ও সার্বিয়ার ক্ষেত্রে আদালত গণহত্যার দায় নির্ধারণের কাছাকাছি পৌঁছালেও আজকের মতো সরাসরি এমন রায় আসেনি। মানবাধিকার তদন্তকারীদের কাছে এসব ঘটনা গণহত্যার অভিযোগ প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ উপাদান হয়ে ওঠে।

জাতিসংঘের বিভিন্ন ট্রাইব্যুনাল এর আগে কম্বোডিয়া ও রুয়ান্ডার গণহত্যার দায় প্রতিষ্ঠা করেছিল, তবে রাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি গণহত্যার রায় এটিই প্রথম। আইসিজের এই রায় আইনগতভাবে বাধ্যতামূলক হলেও তা কার্যকর করার মতো নিজস্ব শক্তিশালী ব্যবস্থা আদালতের নেই। তবে এই সিদ্ধান্তের কূটনৈতিক গুরুত্ব অপরিসীম। এখন এর ভিত্তিতে বিভিন্ন দেশ মিয়ানমারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপসহ আন্তর্জাতিক কঠোর পদক্ষেপ গ্রহণের পথ প্রশস্ত করতে পারে। রোহিঙ্গাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতেও (আইসিসি) তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন রয়েছে। তবে বসনিয়ার স্রেব্রেনিৎসায় বসনীয় সার্ব বাহিনীর গণহত্যা প্রতিরোধ ও শাস্তি দিতে ব্যর্থ হওয়ায় সার্বিয়াকে দায়ী করেছিল আদালত।হলোকাস্টের পর জাতিসংঘের বিভিন্ন ট্রাইব্যুনাল হাতে গোনা কয়েকটি ঘটনায় গণহত্যার দায় প্রতিষ্ঠা করেছে।