রাজশাহীর পুঠিয়া উপজেলায় আত্মগোপনে থাকা নিষিদ্ধ সংগঠন যুবলীগের নাটোর জেলা শাখার এক নেতাকে স্থানীয় বিএনপির কর্মীরা আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে পুঠিয়া পৌরসভার শেরপাড়া মহল্লা থেকে তাঁকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত হাবিবুর রহমান নাটোর সদর থানার লক্ষ্মীপুর কোলাবাড়িয়া ইউনিয়ন যুবলীগ কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এ ঘটনায় খবর ছড়িয়ে পড়ে, বিএনপি নেতার শ্বশুরবাড়ি থেকে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা গ্রেপ্তার।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, হাবিবুর রহমান প্রায় দুই মাস ধরে পুঠিয়া এলাকায় আত্মগোপনে ছিলেন। বৃহস্পতিবার রাতে তিনি পুঠিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের শেরপাড়া মহল্লায় স্থানীয় এক চায়ের দোকানে অবস্থান করছিলেন। সেখানে উপস্থিত বিএনপির নেতা-কর্মীরা তাঁকে চিনতে পেরে ধাওয়া দেন। আত্মরক্ষার চেষ্টায় তিনি ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুর রশিদ মন্ডলের বাড়িতে ঢুকে পড়েন এবং পরে পাশের একটি দোকানের ছাদে আশ্রয় নেন। সেখান থেকে স্থানীয় নেতা-কর্মীরা তাঁকে আটক করেন। জানা গেছে, বিএনপির নেতা–কর্মীদের ধাওয়া খেয়ে পুঠিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের শেরপাড়া মহল্লার বাসিন্দা ও ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুর রশিদ মন্ডলের বাড়িতে গিয়ে আশ্রয় নেন হাবিবুর রহমান। কিছুদিন থেকে খেয়াল করেন তাঁর বাড়ির সামনে একটি চায়ের দোকানে তিনি চা খেতে আসেন।
এ ঘটনার বিষয়ে ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুর রশিদ মন্ডল জানান, হাবিবুর রহমান যে এলাকায় আত্মগোপনে আছেন, তা তিনি আগে জানতেন না। স্থানীয় লোকজন তাঁকে চিনতে পেরে নাটোরের বিএনপি নেতা-কর্মীদের খবর দেন। এরপর ২০-৩০ জন লোক এসে তাঁকে আটকের চেষ্টা করলে তিনি দৌড় দিয়ে আবদুর রশিদের বাড়িতে আশ্রয় নেন। আটক করার সময় তাঁকে মারধরের চেষ্টাও করা হয়, তবে স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং পরে খবর পেয়ে পুঠিয়া থানা-পুলিশ এসে তাঁকে হেফাজতে নেয়। আবদুর রশিদ মন্ডল পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আল মামুন খানের শ্বশুর ও স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম মন্ডলের আত্মীয় হওয়ায় বিষয়টি নিয়ে এলাকায় আলোচনার সৃষ্টি হয়। আবদুর রশিদ রাজশাহী-৬ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য নজরুল ইসলাম মন্ডলের ভাতিজা ও পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আল মামুন খানের শ্বশুর।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, হাবিবুর রহমানের বিরুদ্ধে নাটোর সদর থানায় সন্ত্রাস দমন আইনে মামলা রয়েছে এবং তিনি ওই মামলার এজাহারনামীয় আসামি। পুঠিয়া থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তার করে নাটোর পুলিশের কাছে হস্তান্তর করেছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুঠিয়া থানার ওসি ফরিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, তাঁদের ভূমিকা ছিল শুধুমাত্র আটক ব্যক্তিকে মূল মামলার সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সোহেল রানা মাসুদ
প্রধান কার্যালয়: উত্তর গোপালরায়, মেহেরনগর, কালীগঞ্জ, লালমনিরহাট।
+৮৮০১৭৫১৩৯৯৩৪০, +৮৮০১৯১৫৪৬৩৫১৫
crimeeditionbd@gmail.com
২০২৬ © ক্রাইম এডিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।