
ক্রাইম এডিশন অনলাইন:
বিমান পরিবহনের পাশাপাশি পর্যটনশিল্পের বিকাশ নিয়েও পরিকল্পনার কথা জানান তিনি। নেত্রকোণার বিরিশিরিকে জাতীয় পর্যায়ের পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়ার কথা উল্লেখ করেন মন্ত্রী। একই সঙ্গে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং অবকাঠামোগত অগ্রগতিতে জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. রোকনোজ্জামান রোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। এ ছাড়া ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ-৫ আসনের সংসদ সদস্য মো. জাকির হোসেন বাবলু এবং ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য লুৎফুলাহেল মাজেদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তারাও এতে অংশ নেন।
অনুষ্ঠানে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী প্রায় ১ হাজার ২০০ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।




