
সুস্থ ও মধুর সম্পর্কের জন্য অনেকে রোমান্টিক ডিনার কিংবা দামী উপহারের ওপর গুরুত্ব দেন। তবে বিশেষজ্ঞ ও মনোবিদদের মতে, সম্পর্কের গভীরতা বাড়াতে ‘রিলেশনশিপ ওয়াকিং’ বা একসঙ্গে হাঁটার চেয়ে কার্যকর আর কিছুই হতে পারে না। এই সহজ অভ্যাসটি মানুষের মধ্যকার মানসিক সংযোগ তৈরির এক চমৎকার মাধ্যম হিসেবে কাজ করে। সম্পর্ক ভালো রাখতে অনেকে দামি উপহার, রোমান্টিক ডিনার কিংবা ছুটিতে বেড়াতে যাওয়ার ওপর জোর দেন। কিন্তু গবেষণা বলছে, স্বাভাবিক আর মৌলিক বিষয়গুলোই স্বাস্থ্যকর সম্পর্কের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। রিলেশনশিপ ওয়াকিং হলো সঙ্গী, সন্তান, মা–বাবা, বন্ধু কিংবা প্রিয় মানুষের সঙ্গে নিয়মিত হাঁটতে বের হওয়া। আর এসবের ভেতর দিয়ে গভীর, স্বাস্থ্যকর মানসিক সংযোগ তৈরি করা। চারপাশের পরিবেশও মনোযোগকে স্বাভাবিক রাখে।
পায়ের স্বাস্থ্য ও শারীরিক কার্যকারিতা নিয়ে কাজ করা মার্কিন বিশেষজ্ঞ কোর্টনি কনলি ডা. রঙ্গন চ্যাটার্জির পডকাস্টে তার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা জানিয়েছেন। তিনি জানান, আগে তার ১৪ বছরের মেয়ের সঙ্গে কথা বলতে চাইলে সে খুব সংক্ষেপে উত্তর দিত। কিন্তু তারা যখন একসঙ্গে হাঁটতে বের হলেন, হাঁটা শুরুর পাঁচ মিনিটের মধ্যেই সে তার সব বিষয় নিয়ে বিস্তারিত গল্প শুরু করল। কোর্টনির মতে, হাঁটাহাঁটির সময় সরাসরি চোখে চোখ রেখে কথা বলার চাপ থাকে না, যা একে অপরের সঙ্গে স্বতঃস্ফূর্ত আলাপচারিতায় সহায়তা করে। এই পডকাস্টে কোর্টনি কেনলি বলেন, ‘আমার ১৪ বছরের একটা মেয়ে আছে। ও বলত, “এই তো।” “বন্ধুরা ভালো ছিল?” “হ্যাঁ।” “ক্লাসে সব ঠিকঠাক চলছে?” “চলছে। আর হাঁটা শুরুর ৫ মিনিটের ভেতরই সে বিস্তারিত গল্প শুরু করল। ওকে আমি জিজ্ঞেস করতাম, “আজ স্কুল কেমন গেল। আমি যেগুলো শুনতে চাইতাম, সেগুলোর কিছুই সে বলত না। তারপর একসময় আমরা দুজন হাঁটতে বের হলাম। হাঁটার মূল উদ্দেশ্য কেবল ব্যায়াম নয়, বরং হাঁটতে হাঁটতে কথা বলা, একে অপরের কথা শোনা, সমস্যা ও সম্ভাব্য সমাধান নিয়ে আলাপ করা।
গবেষণার তথ্য অনুযায়ী, সপ্তাহে অন্তত একদিন ৪০ মিনিট একসঙ্গে হাঁটলে সম্পর্কের ওপর দারুণ ইতিবাচক প্রভাব পড়ে। গবেষণার উল্লেখ করে তিনি আরও জানান, সপ্তাহে মাত্র ১ দিন দুজনে মিলে ৪০ মিনিট হাঁটাও সম্পর্কে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ২০১৭ সালের এক গবেষণায় দেখা গেছে, একসঙ্গে হাঁটার সময় দুজনের পদক্ষেপের ছন্দ মিলে যায়, যা সহমর্মিতা ও পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধিতে সহায়ক। গবেষণায় যেমনটা বলা হয়েছে, একদম সে রকম!’।
২০২০ সালের অন্য এক গবেষণায়ও উঠে এসেছে যে, হাঁটার সময় কথোপকথন ও পদক্ষেপের সমন্বয় পারস্পরিক ইতিবাচক ধারণা তৈরিতে ভূমিকা রাখে।
এছাড়া ২০২১ সালে ২৩২ জন দম্পতির ওপর করা এক দীর্ঘমেয়াদী গবেষণায় দেখা গেছে, সপ্তাহে অন্তত দুই দিন ৩০ মিনিট করে হাঁটার অভ্যাস সম্পর্কের সন্তুষ্টি ও অঙ্গীকারকে শক্তিশালী করে।
শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রেও হাঁটার গুরুত্ব অপরিসীম। ২০২৫ সালে ‘দ্য ল্যানসেট পাবলিক হেলথ’-এ প্রকাশিত ৫৭টি গবেষণার বিশ্লেষণে দেখা গেছে, প্রতিদিন ৭ হাজার স্টেপ হাঁটা জীবনযাত্রার ঝুঁকি অনেকাংশে কমিয়ে দেয়।
হাঁটার স্বাস্থ্যগত সুফল ও দীর্ঘমেয়াদি উপকারিতা
- রক্তচাপ ও রক্তে শর্করা নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখে।
- মানসিক চাপ ও বিষণ্নতার উপসর্গ কমাতে সহায়তা করে।
- হৃদ্রোগ, টাইপ-২ ডায়াবেটিস ও ডিমেনশিয়ার ঝুঁকি কমায়।
- বয়স বাড়ার সঙ্গে শারীরিক সক্ষমতা বা চলাফেরার ক্ষমতা অটুট রাখে।
- প্রতিদিন ২ হাজার স্টেপের তুলনায় ৭ হাজার স্টেপ হাঁটার ফলে মৃত্যুঝুঁকি ৪৭ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে।
সূত্র: দ্য হেলদি ও ‘ফিল বেটার, লিভ মোর’ পডকাস্ট




