
বুধবার রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের পাঁচলাইশ আবাসিক এলাকায় অবস্থিত অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ওই বাড়িতে কেয়ারটেকার ছাড়া অন্য কেউ থাকেন না। রাতের আঁধারে কে বা কারা আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায়। বাউন্ডারি ঘেরা ওই বাড়ির ভেতর আগুন জ্বলতে দেখা গেছে এবং এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে মন্তব্যের জন্য পাঁচলাইশ থানার ওসির সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
একই রাতে আইনশৃঙ্খলা বাহিনী নগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেছে। পাঁচলাইশ থানা পুলিশ চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরী ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের ষোলশহরের বাসভবনে অভিযান চালিয়েছে। ৫ আগস্টের পর থেকে নওফেলের বাসায় একাধিকবার হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটলেও এবারই প্রথম আ জ ম নাছির উদ্দিনের আন্দরকিল্লার বাসভবনে পুলিশ অভিযান চালাল। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সাবেক মেয়র আ জ ম নাছির আত্মগোপনে থাকলেও তার অনুসারীরা মাঠে সক্রিয় রয়েছেন।
এদিকে বুধবার রাতে নগরীর নিউ মার্কেট মোড়ে একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনায় জনমনে আতঙ্ক তৈরি হয়। নিষিদ্ধ ছাত্রলীগ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া এবং চট্টগ্রাম-হাটহাজারী সড়কের চবি ১ নম্বর গেইটের সামনে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধের চেষ্টা চালায়। এছাড়া সন্ধ্যায় কর্ণফুলী থানাধীন মইজ্যার টেক এলাকায় বিএনপির নৈরাজ্যবিরোধী মিছিলে একটি বাস তুলে দিলে অন্তত সাতজন নেতা-কর্মী আহত হন। সন্ধ্যায় কর্ণফুলী থানাধীন মইজ্যার টেক এলাকায় নৈরাজ্যবিরোধী বিএনপির একটি মিছিলে বাস তুলে দিলে অন্তত ৭ নেতা-কর্মি আহত হন।
দিনভর নগরীর আন্দরকিল্লা মোড়, চেরাগী পাহাড় ও টেরিবাজারসহ বিভিন্ন পয়েন্টে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও বিএনপির পাল্টাপাল্টি শোডাউনের কারণে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিভিন্ন স্থানে নাশকতার চেষ্টাও অব্যাহত ছিল, যা বন্দরনগরীর সামগ্রিক পরিস্থিতিকে অস্থির করে তুলেছে।




