Eng
জাতীয়, লিড নিউজ

মিরপুরে ঝুট কাপড়ের গুদামে আগুন, ধোঁয়ায় অসুস্থ ৫

প্রকাশিত: , ২০ নভেম্বর ২০২৬ | ১১:৪৬ অপরাহ্ণ

রাজধানীর মিরপুর ১০ নম্বর এলাকার প্যারিদাস রোডের ৩৩ নম্বর লেনের ৪ নম্বর বাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচজন বাসিন্দা অসুস্থ হয়ে পড়েছেন। বৃহস্পতিবার রাত ৯টার দিকে ভবনটির নিচতলায় থাকা গার্মেন্টসের ঝুট কাপড়ের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাত ৯টার দিকে মিরপুর ১০ নম্বর এলাকার প্যারিদাস রোডের ৩৩ নম্বর লেনের ৪ নম্বর বাসায় এ অগ্নিকাণ্ড ঘটে।

আগুনের ফলে সৃষ্ট ঘন কালো ধোঁয়া দ্রুত পুরো ভবনে ছড়িয়ে পড়লে দ্বিতীয় ও চতুর্থ তলায় বসবাসরত পাঁচজন বাসিন্দা শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়েন। দীর্ঘ সময় পর রাত সাড়ে ১১টার দিকে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়। ভুক্তভোগী ব্যক্তিরা হলেন ময়না আক্তার (৩৬), মঈন খান (১৫), ফাতেমা (৯), নাদিরা (৩০) এবং আরেক ফাতেমা (৩০)। স্থানীয়দের ভাষ্যমতে, ভবনের মালিক নিজেই সেখানে ঝুট কাপড়ের ব্যবসা পরিচালনা করতেন এবং নিচতলার গুদামে কাপড়গুলো জমা রাখা ছিল।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ জানান, ভুক্তভোগী পাঁচজনেরই শ্বাসনালীতে ধোঁয়া প্রবেশ করেছে। বর্তমানে তারা জরুরি বিভাগে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।