Eng
অর্থনীতি, লিড নিউজ

দেশের বাজারে এক দিনে ভরিতে কমল ১০ হাজার ৯৫৪ টাকা

প্রকাশিত: , ২০ নভেম্বর ২০২৬ | ১২:১৬ অপরাহ্ণ

দেশের বাজারে আবারও সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। বিশ্ববাজারে দরপতনের প্রেক্ষাপটে আজ শুক্রবার স্থানীয় বাজারে ভালো মানের প্রতি ভরি সোনায় সর্বোচ্চ ১০ হাজার ৯৫৪ টাকা কমানো হয়েছে। এই সমন্বয়ের ফলে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা এখন ২ লাখ ১ হাজার ১৪৬ টাকায় বিক্রি হবে।

নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের সোনার ভরি ১০ হাজার ৪৩৯ টাকা কমে ১ লাখ ৯২ হাজার ১০৬ টাকা এবং ১৮ ক্যারেটের সোনা ১০ হাজার ৯৮২ টাকা কমে ১ লাখ ৬৪ হাজার ৯৮৭ টাকা হয়েছে। এছাড়া সনাতন পদ্ধতির সোনার দর ৭ হাজার ৩৪৮ টাকা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৩৪ হাজার ৮৩৬ টাকায়।

এর আগে গতকাল বৃহস্পতিবার সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছিল। এছাড়া চলতি মাসের ৬, ১১, ১২, ১৩, ১৪ ও ১৮ তারিখে সোনার দাম ধারাবাহিকভাবে কমানো হয়েছে। এই আট দফা কমানোর ফলে সব মিলিয়ে বাজারে সোনার দাম কমেছে ২৮ হাজার ৫০৮ টাকা। তার আগে ১৮ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা, ১৪ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা, ১৩ নভেম্বর ২ হাজার ১৫৮ টাকা, ১২ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা, ১১ নভেম্বর ২ হাজার ৭৪১ টাকা এবং ৬ নভেম্বর কমানো হয়েছিল ২ হাজার ৭৪১ টাকা।