Eng
আন্তর্জাতিক, লিড নিউজ

ক্রিমিয়া সেতুতে ইউক্রেনের ধারাবাহিক হামলা: চাপে রাশিয়ার সামরিক সরবরাহ ব্যবস্থা

প্রকাশিত: , ২০ নভেম্বর ২০২৬ | ৪:৪৬ অপরাহ্ণ

রাশিয়ার সঙ্গে অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপের সংযোগ রক্ষাকারী গুরুত্বপূর্ণ সেতুতে একের পর এক হামলা চালিয়ে দেশটির সামরিক সরবরাহ ব্যবস্থাকে কোণঠাসা করে ফেলছে ইউক্রেনীয় বাহিনী। শুক্রবার (২০ নভেম্বর) রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। সাম্প্রতিক এসব হামলায় সেতুটির সড়ক অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় দক্ষিণ ও পূর্ব ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে অবস্থানরত রুশ সেনাদের জন্য জ্বালানি, গোলাবারুদ ও প্রয়োজনীয় সামরিক সরঞ্জাম সরবরাহ করা অত্যন্ত দুরূহ হয়ে পড়েছে।

১৯ কিলোমিটার দীর্ঘ এই সেতুটি ২০১৪ সালে রাশিয়া ক্রিমিয়া দখলের পর নির্মাণ করা হয়েছিল, যা রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে উপদ্বীপটির প্রধান সড়ক ও রেল যোগাযোগ স্থাপন করে। এর আগে ২০২২ সালে ট্রাকবোমা, ২০২৩ সালে সামুদ্রিক ড্রোন এবং ২০২৫ সালে পানির নিচে বিস্ফোরক ব্যবহার করে এই স্থাপনায় হামলা চালানো হয়েছিল। চলতি সপ্তাহে এটি ছিল সেতুটিতে ইউক্রেনের তৃতীয় দফা হামলা, যার ফলে রেল চলাচলও বৃহস্পতিবার থেকে বন্ধ রাখা হয়েছে।

আটলান্টিক কাউন্সিলের ভিজিটিং ফেলো জন হেলিন মনে করেন, সেতুটির প্রকৃত ক্ষতির চেয়েও রাশিয়ার লজিস্টিকস বা সামগ্রিক সরবরাহ ব্যবস্থার ওপর ইউক্রেনের ক্রমবর্ধমান চাপটি বেশি তাৎপর্যপূর্ণ। এদিকে সেন্টার ফর আ নিউ আমেরিকান সিকিউরিটির বিশেষজ্ঞ ফ্রাঞ্জ-স্টেফান গ্যাডি জানান, সেতুটির কার্যক্রম ব্যাহত হওয়ায় রাশিয়াকে এখন দক্ষিণ দিকে অধিকৃত এম-১৪ মহাসড়ক ব্যবহার করে সরঞ্জাম পরিবহনে বাধ্য হতে হচ্ছে। ফলে ইউক্রেনীয় বাহিনীর জন্য হামলার লক্ষ্যবস্তু আরও সুনির্দিষ্ট হচ্ছে। বরং রাশিয়ার সামগ্রিক সরবরাহব্যবস্থার ওপর ক্রমবর্ধমান চাপ তৈরি করবে। তবে বিকল্প পথের ছোট সেতুগুলোতে ইউক্রেনের হামলা অব্যাহত থাকলে রাশিয়ার সরবরাহব্যবস্থায় আরও প্রতিবন্ধকতা তৈরি হতে পারে।

গত গ্রীষ্ম থেকে ইউক্রেন ক্রিমিয়াকে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করতে সমন্বিত অভিযান পরিচালনা করছে। এর অংশ হিসেবে উপদ্বীপটির জ্বালানি ট্যাঙ্কার ও অবকাঠামোতে হামলার পাশাপাশি গুরুত্বপূর্ণ এম-১৪ মহাসড়কেও নিয়মিত আক্রমণ চালানো হচ্ছে। ইউক্রেনের আজভ বাহিনীর একজন কর্মকর্তা দাবি করেছেন, সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়ার প্রায় ১০০টি রেল ইঞ্জিন ধ্বংস করা হয়েছে এবং ৬০০ টন জ্বালানি সরবরাহ অচল করা হয়েছে, যদিও এসব তথ্য নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি। উপদ্বীপটিতে জ্বালানি সরবরাহকারী ট্যাংকারে হামলার পাশাপাশি ক্রিমিয়ার জ্বালানি অবকাঠামোকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। তবে রয়টার্স এসব পরিসংখ্যান স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

বিশ্লেষকদের মতে, রাশিয়া বিকল্প স্থলপথে সামরিক সরঞ্জাম পরিবহনের চেষ্টা করলেও ইউক্রেনের ধারাবাহিক হামলায় সেই পথও নিরাপদ থাকছে না। যদি রেল যোগাযোগ দীর্ঘমেয়াদে অচল হয়ে পড়ে, তবে রুশ বাহিনীর সরবরাহ পুরোপুরি বিকল্প স্থল করিডরের ওপর নির্ভরশীল হয়ে পড়বে। এই পরিস্থিতি যুদ্ধের গতিপ্রকৃতিতে বড় কোনো পরিবর্তন না আনলেও, রুশ বাহিনীর সক্ষমতা কমাতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।

এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত বৃহস্পতিবার দাবি করেছেন যে, ক্রিমিয়া সেতুটি একান্তই বেসামরিক কাজে ব্যবহৃত হয় এবং এই হামলার কঠোর জবাব দেওয়া হবে। পুতিনের এমন মন্তব্যের পরদিন শুক্রবারই রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভের দিনিপ্রো নদীর ওপর থাকা তিনটি সেতু মারাত্মক ক্ষতিগ্রস্ত হওয়ার খবর জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। উভয়পক্ষের এই পাল্টাপাল্টি হামলায় সংঘাত নতুন মাত্রা নিয়েছে। হামলার কঠোর জবাব দেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি।