1. info@crimeedition.com : Crime Edition : Crime Edition
  2. masud399340@gmail.com : ক্রাইম এডিশন : ক্রাইম এডিশন
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদযাত্রায় অনিয়মের অভিযোগ, মুখ খুললেন ডা শফিকুর রহমান ৫০০ টাকার ভাড়া ১২০০-১৬০০ টাকা, ঈদে গাজীপুরে নৈরাজ্য—মন্ত্রীর বক্তব্যে ভিন্ন চিত্র ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া অভিযোগ নেই ২০-৩০ টাকা কম নেওয়ার ঘটনা রয়েছে নরসিংদীতে পৃথক ঘরে দুই বন্ধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার আত্মসমালোচনার বার্তা দিলেন এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারী ময়মনসিংহে ছাদ থেকে পড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু সংসদে লিখিত বক্তব্য নিয়ে বিতর্ক, ফেসবুক পোস্টে প্রশ্ন গোবিপ্রবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাম্পত্য কলহের অভিযোগ লালমনিরহাটে ঈদযাত্রায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল একই পরিবারের তিনজন বঙ্গবন্ধুর ১০৬তম জন্মবার্ষিকী আজ

দক্ষিণ কেরানীগঞ্জে ডিবির পৃথক অভিযানে হেরোইন ও ইয়াবাসহ গ্রেফতার দুই মাদক ব্যবসায়ী

  • প্রকাশিত: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

সোহেল রানা মাসুদ। ক্রাইম এডিশন ডেস্ক।

 

ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি দক্ষিণ) ধারাবাহিক মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় পৃথক দুটি অভিযানে হেরোইন ও ইয়াবাসহ দুইজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। ৩০ জুন ২০২৫ রাতের এই অভিযান পরিচালনা করেন ডিবির দক্ষ ও চৌকস টিম।

 

বিশ্বস্ত সূত্রে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে প্রথম অভিযানটি চালানো হয় ৩০ জুন রাত ১০টা ৫৫ মিনিটে। দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন কদমতলী খালপাড় এলাকা থেকে মোঃ মামুন মিয়া (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তার পিতার নাম মোঃ ইসমাইল মিয়া এবং তিনি কদমতলী খালপাড় এলাকাতেই স্থায়ীভাবে বসবাস করেন। অভিযানে তার কাছ থেকে ৫০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়, যা বিক্রির উদ্দেশ্যে তার কাছে সংরক্ষিত ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

 

ডিবি দক্ষিণ-এর দ্বিতীয় দল একই রাতে ১১টা ১৫ মিনিটে আরেকটি সফল অভিযান পরিচালনা করে দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকা থেকে মোঃ আকবর (৪১) নামের আরেক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তার পিতার নাম মোঃ তাইজুল ইসলাম। তিনি মূলত কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার গাজীরচর গ্রামের বাসিন্দা হলেও বর্তমানে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন পশ্চিম শুভাঢ্যা এলাকায় বসবাস করছেন। অভিযানকালে তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যা তার হেফাজতে ছিল এবং বিক্রির উদ্দেশ্যে সংগ্রহ করা হয়েছিল।

 

উল্লেখ্য, গ্রেফতারকৃত মামুন মিয়ার বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-০১, তারিখ- ০১/০৭/২০২৫, ধারা- ৩৬(১) সারণির ৮(খ) অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অন্যদিকে, মোঃ আকবরের বিরুদ্ধেও একই থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় মামলা নং-০২, ধারা-৩৬(১) সারণির ১০(ক) অনুসারে মামলা দায়ের করে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

ডিবির সূত্র জানায়, গ্রেফতারকৃতদের সিডিএমএস (ক্রিমিনাল ডাটাবেইজ ম্যানেজমেন্ট সিস্টেম) রেকর্ড বিশ্লেষণে দেখা যায়, মামুন মিয়ার বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় পূর্বেও দুটি মাদক মামলা রয়েছে। অপরদিকে মোঃ আকবরের বিরুদ্ধে রাজধানীর ডিএমপি এলাকাধীন মিরপুর মডেল থানা, শাহ আলী থানা, দারুসসালাম থানা এবং রূপনগর থানায় মোট পাঁচটি মাদক মামলা রুজু রয়েছে। এসব তথ্য থেকেই বোঝা যায়, তারা পেশাদার মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং দীর্ঘদিন ধরে এই অবৈধ কার্যক্রম চালিয়ে আসছিলেন।

 

ডিবি (দক্ষিণ) এর এই সফল অভিযান রাজধানীর উপকণ্ঠে মাদক বিরোধী কার্যক্রম জোরদারের এক সুস্পষ্ট দৃষ্টান্ত। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূল না হওয়া পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং যেকোনো মূল্যে মাদকের ভয়াবহ ছোবল থেকে সমাজকে রক্ষা করা হবে।

 

মাদকের বিস্তার রোধে প্রশাসনের পাশাপাশি সমাজের প্রতিটি নাগরিককে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে। একটি নিরাপদ, মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনের লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি সোম
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

© ২০২৫-২০২৬, ক্রাইম এডিশন, সর্বস্বত্ব সংরক্ষিত। এই সাইটের সমস্ত লেখা, ছবি ও কনটেন্ট কপিরাইট আইনের আওতায়। অনুমতি ছাড়া কপি, ব্যবহার বা পুনঃপ্রকাশ নিষিদ্ধ। স্বত্বাধিকার দাবি থাকলে অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ সাপেক্ষে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।

Theme Customized BY LatestNews