Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
ক্রাইম এডিশন

অপরাধের মুখোশ খুলে দেয়

ক্রাইম এডিশন

অপরাধের মুখোশ খুলে দেয়

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
Subscribe
Close

Search

অপরাধমাদারীপুরলিড নিউজ

কালকিনিতে যৌথবাহিনীর মাদকবিরোধী অভিযান: নারীসহ তিনজন গ্রেফতার

By Crime Edition
ফেব্রুয়ারি ৫, ২০২৬ 1 Min Read
০

মাদারীপুরের কালকিনি উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে এক নারীসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে যৌথবাহিনী।

বুধবার ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ইং দিবাগত রাতে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের সূর্যমণি গ্রামে কালকিনি আর্মি ক্যাম্পের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হলেন—সূর্যমণি গ্রামের মৃত জাহাঙ্গীর সরদারের স্ত্রী মোসাম্মৎ নাজমা (৫৫), রায়পুর গ্রামের নজরুল বেপারীর ছেলে মো. ইউসুফ (১৮) এবং সূর্যমণি গ্রামের সোহেল ঢালির ছেলে হাসান ঢালি (২৮)।

অভিযান চলাকালে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও নগদ অর্থ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ৬৭ পিস ইয়াবা, ১ কেজি ২০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৩৩ হাজার ২৮০ টাকা।

যৌথবাহিনীর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এই ঝটিকা অভিযান পরিচালনা করা হয়। আটককৃতরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে যৌথবাহিনী।

সংবাদটি শেয়ার করুন :

  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Post
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print
  • More
  • Share on Bluesky (Opens in new window) Bluesky

Tags:

ইয়াবা উদ্ধারকালকিনিগাজামাদকবিরোধী অভিযানমাদারীপুরযৌথবাহিনী
Author

Crime Edition

Follow Me
Other Articles
Previous

প্যারোলে মুক্তি না মেলায় কারাগারে পিতার লাশ

Next

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক মামলায় বঙ্গভবন কর্মকর্তার জামিন

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | ক্রাইম এডিশন