1. info@crimeedition.com : Crime Edition : Crime Edition
  2. masud399340@gmail.com : ক্রাইম এডিশন : ক্রাইম এডিশন
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ভোট দিতে গ্রামে ছুটছে মানুষ, মহাসড়কে তীব্র ভোগান্তি ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল ব্যবহারে থাকছে না বাধা ভোটকেন্দ্রে মোবাইল নিষেধাজ্ঞা সাংবাদিকতার স্বাধীনতা প্রশ্নবিদ্ধ করেছে আসমানে ফয়সালা হয়েছে, তারেক রহমানই হবেন ভবিষ্যৎ প্রধানমন্ত্রী রংপুর-৩ সংরক্ষিত আসনের দাবিতে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন রানী দায়িত্ব পেলে সরকারি গাড়ি ব্যবহার করবেন না: শফিকুর রহমান প্রিজাইডিং অফিসার পদে পৌর আওয়ামী লীগ নেতার নিয়োগ বিতর্ক ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি বন্ধের আহ্বান বিএনপি প্রার্থীর এনআইডি ব্যবহার করে ভোটকেন্দ্র জানার নতুন অ্যাপ চালু উপদেষ্টাদের সম্পদের হিসাব না প্রকাশে বাড়ছে প্রশ্ন ও সন্দেহ

ভোট দিতে গ্রামে ছুটছে মানুষ, মহাসড়কে তীব্র ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। টানা সরকারি ও বিশেষ ছুটিকে কেন্দ্র করে সোমবার থেকেই রাজধানীর প্রধান সড়ক, বাস টার্মিনাল ও মহাসড়কগুলোতে ঘরমুখী মানুষের চাপ বাড়তে দেখা গেছে। এতে একদিকে যেমন যাত্রীদের ভোগান্তি বেড়েছে, অন্যদিকে অভিযোগ উঠেছে অতিরিক্ত ভাড়া আদায়ের।
সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন অংশ ঘুরে দেখা যায়, বিমানবন্দর, কাওলা, আজমপুর, হাউজবিল্ডিং, টঙ্গী ও আবদুল্লাহপুর এলাকায় যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। অনেক যাত্রীকে দীর্ঘ সময় বাসের জন্য অপেক্ষা করতে দেখা গেছে। হাতে ব্যাগ-পোঁটলা নিয়ে পরিবারসহ বাড়ি ফেরার অপেক্ষায় ছিলেন অনেকে।
যাত্রীদের অভিযোগ, বাড়তি যাত্রীর চাপকে পুঁজি করে কিছু পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি অতিরিক্ত ভাড়া আদায় করছেন। যেখানে সাধারণ সময়ে ৪০০ থেকে ৫০০ টাকায় যাতায়াত করা যায়, সেখানে এখন কোথাও কোথাও ১২০০ থেকে ১৫০০ টাকা পর্যন্ত ভাড়া দাবি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। গন্তব্যে পৌঁছানোর তাগিদে বাধ্য হয়ে অতিরিক্ত টাকা দিয়েই যাত্রা শুরু করছেন সাধারণ মানুষ।
উত্তরার একটি বাসস্ট্যান্ডে অপেক্ষমাণ পোশাকশ্রমিক আব্দুল মালেক বলেন, “ভোট দেওয়ার জন্য বাড়ি যাচ্ছি। সরকার ছুটি দিয়েছে, এটা ভালো। কিন্তু ভাড়া কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। আগে যে পথে ৪০০ টাকা লাগত, এখন ১৫০০ টাকা চাইছে।”
একই ধরনের অভিযোগ করেন রংপুরগামী যাত্রী শাহানা আক্তার। তিনি বলেন, “অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। গাড়ি কম, যাত্রী বেশি। তার ওপর ভাড়া অস্বাভাবিক। কষ্ট হলেও ভোট দেওয়ার জন্য বাড়ি যেতে হচ্ছে।”
এদিকে যাত্রীদের নিরাপত্তা ও ভাড়া নৈরাজ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন সচেতন মহল। তাদের মতে, নির্বাচন উপলক্ষে যাতায়াত বাড়বে—এটি স্বাভাবিক। তবে এই সুযোগে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকি বাড়ানো প্রয়োজন। অভিযোগ উঠেছে, কোথাও কোথাও ভ্রাম্যমাণ আদালত বা নজরদারির অভাবে পরিবহন মালিক ও শ্রমিকরা নির্বিঘ্নে বাড়তি ভাড়া আদায় করছেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সরকার ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে। ভোটগ্রহণের দিন ১২ ফেব্রুয়ারি আগেই ছুটির দিন ছিল। এছাড়া শিল্পাঞ্চলের শ্রমিকদের ভোটাধিকার নিশ্চিত করতে ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটি কার্যকর রয়েছে।
যাত্রীদের দাবি, অতিরিক্ত ভাড়া আদায় রোধে জরুরি ভিত্তিতে প্রশাসনের পদক্ষেপ নেওয়া হোক, নির্ধারিত ভাড়া তালিকা দৃশ্যমান স্থানে টানানো হোক এবং ভাড়া তদারকিতে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম জোরদার করা হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি সোম
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  

© ২০২৫-২০২৬, ক্রাইম এডিশন, সর্বস্বত্ব সংরক্ষিত। এই সাইটের সমস্ত লেখা, ছবি ও কনটেন্ট কপিরাইট আইনের আওতায়। অনুমতি ছাড়া কপি, ব্যবহার বা পুনঃপ্রকাশ নিষিদ্ধ। স্বত্বাধিকার দাবি থাকলে অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ সাপেক্ষে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।

Theme Customized BY LatestNews