শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
চাকরির প্রলোভনে তরুণী আটকের অভিযোগ, গ্রেপ্তার পাঁচজন চুরি হওয়া দুই গরু উদ্ধার, যুবদল কর্মী আটক গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র আরও টেকসই হবে: ফখরুল জনগণের দাবি বাস্তবায়নের আহ্বান, সচিবালয়ে জামায়াত আমিরের বক্তব্য ২০২৭ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণির ভর্তিতে ফিরছে লটারি ব্যবস্থা র‌্যাবের পরিবর্তে এসআরবি আনতে প্রকাশিত হলো নতুন খসড়া আইন আদালতে অসুস্থ হয়ে প্রবীণ আইনজীবীর আকস্মিক মৃত্যু মাহবুব আলী খানের শাহাদাৎবার্ষিকীতে বিশেষ দোয়া ও কর্মসূচি রংপুরে সমাবেশে ছাত্রদল নিয়ে রায়হান সিরাজীর বিস্ফোরক বক্তব্য প্রয়োজনে মাদরাসা শিক্ষার্থীরা আবার রাজপথে নামবে বলে দাবি মামুনুল হকের

গোমস্তাপুরে পুলিশ সদস্য মারধর মামলায় বিএনপি নেতা রায়হান আটক

  • প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুলিশ সদস্যকে মারধরের মামলায় বিএনপি নেতা আব্দুল্লাহ আর রায়হানকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার আত্মগোপনে থাকা অবস্থায় তাকে আটক করা হয় বলে জেলা পুলিশের একাধিক সূত্র জানিয়েছে।
সূত্রগুলোর দাবি, গ্রেপ্তারের পর রায়হানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানা গেছে।
আব্দুল্লাহ আর রায়হান গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি। এছাড়া তার বাবা আশরাফ হোসেন গোমস্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
পুলিশ জানায়, গত ২৬ এপ্রিল গোমস্তাপুরের খয়রাবাদ এলাকায় নিজেদের মালিকানাধীন একটি ফিলিং স্টেশনে নাচোল থানার কনস্টেবল শওকত হোসেনের সঙ্গে রায়হানের বাকবিতণ্ডা হয়। অভিযোগ রয়েছে, ওই সময় একটি মেরামতাধীন গাড়ির জন্য ইঞ্জিন অয়েল নিতে গেলে রায়হান তাকে সেখান থেকে চলে যেতে বলেন। পরে কথা কাটাকাটির একপর্যায়ে ওই পুলিশ সদস্যকে মারধরের ঘটনা ঘটে।
এ ঘটনায় কনস্টেবল শওকত হোসেন বাদী হয়ে গোমস্তাপুর থানায় মামলা দায়ের করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© ২০২৬ ক্রাইম এডিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।

Theme Customized By BreakingNews