1. info@crimeedition.com : Crime Edition : Crime Edition
  2. masud399340@gmail.com : ক্রাইম এডিশন : ক্রাইম এডিশন
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদযাত্রায় অনিয়মের অভিযোগ, মুখ খুললেন ডা শফিকুর রহমান ৫০০ টাকার ভাড়া ১২০০-১৬০০ টাকা, ঈদে গাজীপুরে নৈরাজ্য—মন্ত্রীর বক্তব্যে ভিন্ন চিত্র ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া অভিযোগ নেই ২০-৩০ টাকা কম নেওয়ার ঘটনা রয়েছে নরসিংদীতে পৃথক ঘরে দুই বন্ধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার আত্মসমালোচনার বার্তা দিলেন এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারী ময়মনসিংহে ছাদ থেকে পড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু সংসদে লিখিত বক্তব্য নিয়ে বিতর্ক, ফেসবুক পোস্টে প্রশ্ন গোবিপ্রবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাম্পত্য কলহের অভিযোগ লালমনিরহাটে ঈদযাত্রায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল একই পরিবারের তিনজন বঙ্গবন্ধুর ১০৬তম জন্মবার্ষিকী আজ

বিদুয়ারমাল্লি ব্রিজে ছিনতাইকারীদের হামলা: অল্পের জন্য প্রাণে বাঁচলেন দুই ব্যক্তি

  • প্রকাশিত: বুধবার, ৭ মে, ২০২৫

সোহেল রানা মাসুদ। কালীগঞ্জ, লালমনিরহাট।

 

লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের কাজিরহাট এলাকার বিদুয়ারমাল্লি ব্রিজ সংলগ্ন এলাকায় ছিনতাইকারীদের হামলা থেকে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন দুই ব্যক্তি। ঘটনাটি ঘটেছে ৫ এপ্রিল ২০২৫, শনিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে। এ সময় তাদের গতিরোধ করে লাঠি ও আঘাতের মাধ্যমে ভীতিকর পরিবেশ তৈরি করে একদল যুবক।

 

ভুক্তভোগী জানান, তিনি ও তাঁর মামা শিয়ালখোয়া বাজার থেকে একটি মোটরসাইকেলে করে সোনারহাট রোড হয়ে পাচমাথার বাড়ির দিকে ফিরছিলেন। রাত গভীর হওয়ায় রাস্তায় যানবাহনের চলাচল ছিল একেবারেই কম। বিদুয়ারমাল্লি ব্রিজের কাছে আসতেই হঠাৎ হেলমেট পরা একজন ব্যক্তি তাদের মোটরসাইকেলের সামনে এসে দাঁড়িয়ে থামার সংকেত দেন।

 

ভুক্তভোগীর ভাষ্যমতে, ওই ব্যক্তি ফুলহাতা শার্ট ও ফুলপ্যান্ট পরিহিত ছিলেন এবং মাথায় হেলমেট থাকায় মুখমণ্ডল শনাক্ত করা সম্ভব হয়নি। প্রথমে তাঁরা ভাবেন— হয়তো তিনি প্রশাসনের কেউ, তাই থেমে যাওয়ার ইচ্ছা ছিল। কিন্তু ব্রিজের নিচে লুকিয়ে থাকা আরও ৮-৯ জন তরুণকে দেখে সন্দেহ হয় তাঁদের।

 

তরুণদের বয়স আনুমানিক ১৭ থেকে ২৪ বছরের মধ্যে। কয়েকজনকে গাছের আড়াল ও শ্মশানঘাটের ছায়ায় অবস্থান করতে দেখা যায়। বিষয়টি বুঝে ভুক্তভোগী সাহস করে মোটরসাইকেল নিয়ে হেলমেটধারী ব্যক্তির সামনে দিয়ে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করেন। এ সময় ওই ব্যক্তি একটি লাঠি দিয়ে আঘাত করেন, তবে লক্ষ্যভ্রষ্ট হওয়ায় চালকের গায়ে না লেগে পাশে পড়ে যায়।

 

তখনই আরেকজন ব্যক্তি, যার মুখ গামছা দিয়ে ঢাকা ছিল ও পরনে সাদা গেঞ্জি ও লুঙ্গি, সামনে এসে আবারও হামলা চালান। এ আঘাতে মোটরসাইকেলের হেডলাইট ভেঙে যায়। তবে ভাগ্যক্রমে তারা পড়ে না গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হন এবং দ্রুত স্থান ত্যাগ করেন।

 

পরে তাঁরা স্থানীয় কয়েকজনকে নিয়ে ঘটনাস্থলে গিয়ে দেখেন, ছিনতাইকারীরা ততক্ষণে পালিয়ে গেছে। আশ্চর্যের বিষয়, এত বড় ঘটনায় আশপাশের কোনো বাড়ি থেকে কেউ বেরিয়ে আসেননি বা সহায়তা করেননি।

 

একজন প্রবীণ স্থানীয় বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, এই এলাকায় মাঝেমধ্যেই ছিনতাইয়ের ঘটনা ঘটে। কিছু স্থানীয় তরুণ মিলে সংঘবদ্ধ একটি ছিনতাইকারী চক্র গড়ে তুলেছে, যারা গভীর রাতে পথচারীদের টার্গেট করে।

 

ভুক্তভোগী ও এলাকাবাসীর দাবি, বিষয়টি নিয়ে কালীগঞ্জ থানায় যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হোক। তাঁরা কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) স্যারের কাছে অনুরোধ জানিয়েছেন, এ ধরনের সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

 

এলাকার সচেতন মহলের অভিমত—সিসি ক্যামেরা স্থাপন, টহল জোরদার এবং স্থানীয় যুবকদের সচেতন করে তুললেই হয়তো এ ধরনের অপরাধ দমন করা সম্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি সোম
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

© ২০২৫-২০২৬, ক্রাইম এডিশন, সর্বস্বত্ব সংরক্ষিত। এই সাইটের সমস্ত লেখা, ছবি ও কনটেন্ট কপিরাইট আইনের আওতায়। অনুমতি ছাড়া কপি, ব্যবহার বা পুনঃপ্রকাশ নিষিদ্ধ। স্বত্বাধিকার দাবি থাকলে অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ সাপেক্ষে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।

Theme Customized BY LatestNews