1. info@crimeedition.com : Crime Edition : Crime Edition
  2. masud399340@gmail.com : ক্রাইম এডিশন : ক্রাইম এডিশন
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিশু গৃহকর্মী নির্যাতনের অভিযোগে বিমানের এমডি গ্রেপ্তার নির্বাচনী প্রচারে বাধার অভিযোগে রাজাপুরে মহিলা জামায়াতের সংবাদ সম্মেলন শেরপুরে রেজাউল করিমের হত্যা মামলায় ৪০ জনের আগাম জামিনে ক্ষোভ প্রকাশ এক্স হ্যাক করে আমিরকে বিতর্কিত করার অভিযোগ জামায়াতের কালীগঞ্জের গেগড়া ব্রিজে ভয়াবহ গর্ত, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা ভোলাহাটে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করাই এক সরকারি কর্মচারীকে ২০ হাজার টাকা জরিমানা। অর্থাভাবে অনিশ্চিত চিকিৎসা, ক্যান্সারে লড়ছে শিশু সাবিহা লালমনিরহাট-৩ আসনে ভিক্ষুকদেরকে অর্থ দিয়ে নির্বাচনী প্রচারণা ময়মনসিংহে বিনা জামিনে মুক্তি পাওয়া তিন হত্যা মামলার আসামি গ্রেপ্তার মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে সরকারি চাকরি জালিয়াতি

কেরাণীগঞ্জে গাঁজাসহ আটক তিন, ডিবি পুলিশের অভিযানে সাফল্য

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

সোহেল রানা মাসুদ। ক্রাইম এডিশন।

 

ঢাকা জেলার কেরাণীগঞ্জ এলাকায় মাদকের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান পরিচালনা করে তিন মাদক ব্যবসায়ীকে গাঁজাসহ গ্রেফতার করেছে ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) টিম। ঢাকা জেলা পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান, পিপিএম মহোদয়ের কড়া নির্দেশনা ও তদারকিতে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।

 

১৪ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ, কেরাণীগঞ্জ মডেল থানাধীন আমিরাবাগ (বাদামগাছ তলা) এলাকায় অভিযান চালিয়ে প্রথমে দুইজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।

গ্রেফতারকৃতদের মধ্যে প্রথম জন হলেন আব্দুল ওহাব (৪৩) – তার পিতা মৃত খবির উদ্দিন মোল্লা এবং মাতা মৃত আসিয়া বেগম। স্থায়ীভাবে তিনি মাদারীপুর জেলার শিবচর থানার চর শেখপুর এলাকার বাসিন্দা হলেও বর্তমানে দক্ষিণ মান্দাইল (রমজান মিয়ার বাড়ির ভাড়াটিয়া), কেরাণীগঞ্জ মডেল থানাধীন এলাকায় বসবাস করছিলেন। তাকে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।

 

দ্বিতীয় ব্যক্তি মোঃ হেলাল উদ্দিন (৪৫) – পিতা মৃত ফজলুর রহমান এবং মাতা আমেনা বেগম। তিনি বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ থানার বদরপুর এলাকার বাসিন্দা হলেও বর্তমানে কেরাণীগঞ্জের বাকা চড়াইল এলাকায় বসবাস করছিলেন। তাকেও ১ কেজি গাঁজাসহ আটক করা হয়।

 

একই দিনে দক্ষিণ কেরাণীগঞ্জ থানার অধীন হাসনাবাদ বসুন্ধরা রিভারভিউ এলাকায় অভিযান চালিয়ে ডিবি টিম গ্রেফতার করে আরেকজন মাদক ব্যবসায়ীকে।

তার নাম অন্তর সাহা ওরফে আব্দুর রহমান (৩৪) – পিতা অনিল সাহা, মাতা মীনা রানী সাহা। তিনি ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার কুটি গ্রামের স্থায়ী বাসিন্দা হলেও বর্তমানে বসবাস করছিলেন দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন হাসনাবাদ বসুন্ধরা রিভারভিউ ব্লক-সি, হাউজ নং-৮১০ (মোঃ শহিদুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া)। তাকে ২ কেজি গাঁজাসহ আটক করা হয়।

 

গ্রেফতারকৃত তিনজনের বিরুদ্ধে পৃথক দুটি থানায় মামলা দায়ের করা হয়েছে।

কেরাণীগঞ্জ মডেল থানায় দায়েরকৃত মামলার নম্বর ২৫, তারিখ ১৫/০৭/২০২৫, ধারা: ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১৯(ক)।

অন্যদিকে দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় দায়েরকৃত মামলার নম্বর ২৯, তারিখ ১৫/০৭/২০২৫, ধারা: একই আইনের ৩৬(১) এর ১৯(ক)।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা মাদকের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে এবং তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

 

ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) এর এই সফল অভিযান মাদক নিয়ন্ত্রণে পুলিশের নিরলস প্রচেষ্টারই একটি দৃষ্টান্ত। মাদক নির্মূলে এমন ধারাবাহিক অভিযান দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন সাধারণ মানুষ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি সোম
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

© ২০২৫-২০২৬, ক্রাইম এডিশন, সর্বস্বত্ব সংরক্ষিত। এই সাইটের সমস্ত লেখা, ছবি ও কনটেন্ট কপিরাইট আইনের আওতায়। অনুমতি ছাড়া কপি, ব্যবহার বা পুনঃপ্রকাশ নিষিদ্ধ। স্বত্বাধিকার দাবি থাকলে অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ সাপেক্ষে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।

Theme Customized BY LatestNews