শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
চাকরির প্রলোভনে তরুণী আটকের অভিযোগ, গ্রেপ্তার পাঁচজন চুরি হওয়া দুই গরু উদ্ধার, যুবদল কর্মী আটক গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র আরও টেকসই হবে: ফখরুল জনগণের দাবি বাস্তবায়নের আহ্বান, সচিবালয়ে জামায়াত আমিরের বক্তব্য ২০২৭ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণির ভর্তিতে ফিরছে লটারি ব্যবস্থা র‌্যাবের পরিবর্তে এসআরবি আনতে প্রকাশিত হলো নতুন খসড়া আইন আদালতে অসুস্থ হয়ে প্রবীণ আইনজীবীর আকস্মিক মৃত্যু মাহবুব আলী খানের শাহাদাৎবার্ষিকীতে বিশেষ দোয়া ও কর্মসূচি রংপুরে সমাবেশে ছাত্রদল নিয়ে রায়হান সিরাজীর বিস্ফোরক বক্তব্য প্রয়োজনে মাদরাসা শিক্ষার্থীরা আবার রাজপথে নামবে বলে দাবি মামুনুল হকের

লালমনিরহাটে মিথ্যা মামলার অভিযোগ তুলে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

ক্রাইম এডিশন, ডেস্ক রিপোর্ট:

 

লালমনিরহাটে মিথ্যা মামলার মাধ্যমে হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন এস. তাবাসসুম রায়হান তামান্না নামের এক ভুক্তভোগী নারী। ২৪ নভেম্বর ২০২৫ ইং (সোমবার) দুপুরে জেলা শহরের একটি স্থানীয় রেস্টুরেন্টের কনফারেন্স রুমে তাঁর পরিবার ও স্থানীয় সচেতন নাগরিকদের উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। তিনি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাশিরাম গ্রামের মৃত বজলে রহমানের কন্যা।

 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, গত ৫ ফেব্রুয়ারি টাকা ও মোবাইল চুরির অভিযোগে তাঁর নামে একটি মামলা দায়ের করা হয়। মামলাটিতে তাঁকে ছাড়াও কয়েকজন শ্রমজীবী মানুষকে জড়ানো হয়েছে। তিনি দাবি করেন, মামলার ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তদন্ত প্রক্রিয়ায় তাঁকে ‘মোবাইল চুরির অভিযুক্ত’ হিসেবে চার্জশীটে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা তাঁর মতে পরিকল্পিতভাবে তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন করার একটি প্রচেষ্টা।

 

তামান্না অভিযোগ করেন, তাঁকে সামাজিকভাবে হেয় করতে এবং পরিবারের ওপর মানসিক চাপ সৃষ্টি করতে এই মামলাটি সাজানো হয়েছে। তিনি বলেন, “আমি এ ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নই। তবুও আমাকে এবং আরও কয়েকজন নিরীহ মানুষকে ইচ্ছাকৃতভাবে অভিযুক্ত করা হয়েছে। এটি আমাদের জন্য অন্যায় ও অপমানজনক।” তিনি ন্যায়বিচারের স্বার্থে মামলাটি বাতিল এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনার উদঘাটনের দাবি জানান।

 

সংবাদ সম্মেলনে তামান্নার মা আমেনা শিরিনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। তাঁরা বিষয়টি মানবিক, সামাজিক ও আইনগতভাবে গুরুত্ব সহকারে বিবেচনার আহ্বান জানান। কেউ যেন অন্যায়ভাবে মামলার দায়ে না পড়েন, সে বিষয়ে তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

 

স্থানীয় সচেতন ব্যক্তিরা জানান, একটি মিথ্যা মামলার কারণে কেউ যদি সামাজিক, পারিবারিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, তা অত্যন্ত অন্যায়ের শামিল। তারা আইনের সঠিক প্রয়োগ ও বিচারপ্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার আহ্বান জানান। পাশাপাশি এমন মামলার তদন্তে যথাযথ প্রমাণ যাচাই ছাড়াই কাউকে অভিযুক্ত না করার দাবি জানান।

 

বক্তারা আরও বলেন, প্রকৃত অপরাধী শনাক্তের পাশাপাশি নিরীহ মানুষের হয়রানি বন্ধে আইনের সুষ্ঠু প্রয়োগ নিশ্চিত করতে হবে। যেন কোনো ব্যক্তি বা গোষ্ঠী ক্ষমতার অপব্যবহার করে মিথ্যা তথ্য দিয়ে কাউকে হয়রানি করতে না পারে।

 

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী তামান্না আশাবাদ ব্যক্ত করে বলেন, “আমি সত্যের প্রতি আস্থা রাখি। আশা করি প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি ন্যায়সঙ্গতভাবে তদন্ত করবে এবং আমি সুবিচার পাব।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

© ২০২৬ ক্রাইম এডিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।

Theme Customized By BreakingNews