1. info@crimeedition.com : Crime Edition : Crime Edition
  2. masud399340@gmail.com : ক্রাইম এডিশন : ক্রাইম এডিশন
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আচরণবিধি লঙ্ঘনের দায়ে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় এক সরকারি কর্মচারীকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির উপজেলার বিশ্বেরপুর গ্রামের মো. এরফান আলী। তিনি ঢাকা উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসে কর্মরত একজন সরকারি কর্মচারী। শনিবার (৩১ জানুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার বীরেশ্বরপুর গ্রামে এ অভিযান পরিচালনা করেন ...বিস্তারিত পড়ুন
ফরিদপুরের সদরপুর উপজেলায় সাত বছর বয়সী এক শিশু ক্যান্সারের সঙ্গে জীবন-মৃত্যুর কঠিন লড়াই চালিয়ে যাচ্ছে—এমন তথ্য উঠে এসেছে স্থানীয় ও পারিবারিক সূত্রে। শিশুটির নাম সাবিহা। নিয়মিত চিকিৎসা, কেমোথেরাপি ও প্রয়োজনীয় সহায়ক চিকিৎসা অত্যন্ত জরুরি হলেও অর্থনৈতিক সংকটের কারণে তার চিকিৎসা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে জানা গেছে। চিকিৎসা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সময়মতো ও ধারাবাহিক ...বিস্তারিত পড়ুন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে লালমনিরহাট-৩ (সদর) আসনে নির্বাচনী পরিবেশ দিন দিন উত্তপ্ত হয়ে উঠছে। বিভিন্ন রাজনৈতিক দল ও প্রার্থীরা জোরেশোরে মাঠে নামলেও বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর প্রচারণা নিয়ে নতুন করে আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, তার নির্বাচনী প্রচারণায় ভিক্ষুকদের সম্পৃক্ত করা হয়েছে এবং তাদের ...বিস্তারিত পড়ুন
ময়মনসিংহে কেন্দ্রীয় কারাগার থেকে ভুল তথ্যে জামিন ছাড়া মুক্তি পাওয়া তিন হত্যা মামলার আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪। রোববার (২৯ জানুয়ারি) রাত ১১টার দিকে টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার একটি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—মো. আনিস মিয়া, রাশেদুল ইসলাম ও জাকিরুল ইসলাম। তিনজনই ময়মনসিংহের তারাকান্দা থানার তারাটি এলাকার বাসিন্দা। তারা একটি হত্যা মামলার ...বিস্তারিত পড়ুন
একাধিক অভিযোগ উঠেছে যে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) মো. কামাল হোসেন নিজের আপন চাচাকে পিতা হিসেবে দেখিয়ে সরকারি চাকরিতে নিয়োগ পেয়েছেন। অভিযোগে বলা হয়েছে, তিনি ৩৫তম বিসিএস পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটায় জালিয়াতির মাধ্যমে প্রশাসন ক্যাডারে জায়গা করেছেন। ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ বুধবার (২৮ জানুয়ারি) আসামির জামিন বাতিলের আদেশ ...বিস্তারিত পড়ুন
ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে হত্যা মামলার তিন আসামি জামিন ছাড়াই মুক্তি পাওয়ার ঘটনায় প্রশাসনিক অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, কারা কর্তৃপক্ষের দায়িত্বে থাকা কর্মকর্তাদের গাফিলতির কারণেই এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। বিষয়টি সামনে আসার পর সংশ্লিষ্ট এক ডেপুটি জেলারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কারা ...বিস্তারিত পড়ুন
শেরপুরে সাম্প্রতিক রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় প্রশাসনিক গাফিলতির অভিযোগে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে প্রত্যাহার করেছে নির্বাচন কমিশন (ইসি)। একই মঞ্চে নির্বাচনী ইশতেহার ঘোষণাকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনা, সংঘর্ষ এবং একজন রাজনৈতিক নেতার নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ে আয়োজিত এক ...বিস্তারিত পড়ুন
ঠাকুরগাঁও-৩ সংসদীয় আসনে এক স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী বক্তব্য এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার কেন্দ্রে। প্রচলিত উন্নয়ন প্রতিশ্রুতি বা রাজনৈতিক স্লোগানের বাইরে গিয়ে তিনি ভোটারদের কাছে হাজির হয়েছেন একেবারেই ভিন্ন এক আশ্বাস নিয়ে—জয়ী হলে বিয়ের ব্যবস্থা সহজ করে দেওয়ার প্রতিশ্রুতি। স্থানীয়ভাবে গণসংযোগকালে দেওয়া এক বক্তব্যে এই প্রার্থী জানান, তরুণ ভোটারদের কাছ থেকে তিনি প্রায়ই বিয়ের বিষয়ে ...বিস্তারিত পড়ুন
চুয়াডাঙ্গার সদর উপজেলায় দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে কথা বলাকে কেন্দ্র করে এক ভিক্ষুককে মারধরের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর স্বজনদের দাবি, রাজনৈতিক মত প্রকাশের কারণে ওই ভিক্ষুক শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। আহত ভিক্ষুকের নাম আবু তালেব। তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের মোহাম্মদ জোমা গ্রামের বাসিন্দা বলে ...বিস্তারিত পড়ুন
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় ভোটারদের মাঝে নগদ অর্থ বিতরণের অভিযোগ নিয়ে সম্প্রতি একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি প্রকাশের পর কয়েকটি সংবাদমাধ্যম দাবি করেছে, নির্বাচনী প্রচারণার সময় জামায়াতের নেতাকর্মীরা ভোটারদের হাতে টাকা তুলে দিচ্ছিলেন। তবে দ্য ডিসেন্ট-এর অনুসন্ধানে উঠে এসেছে, ভিডিওটি নিয়ে প্রচারিত দাবির সঙ্গে বাস্তবতার গুরুত্বপূর্ণ অমিল রয়েছে। ভাইরাল হওয়া ১৯ সেকেন্ডের ভিডিওতে দেখা ...বিস্তারিত পড়ুন
যশোর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত হয়ে বাড়িতে ফিরেই গভীর শোকের মুখোমুখি হলেন জুয়েল হাসান সাদ্দাম। দীর্ঘদিন কারাবন্দি থাকার পর পরিবারের কাছে ফেরার মুহূর্তটি তার জন্য হয়ে ওঠে বেদনাবিধুর। কারণ, যে পরিবারে ফিরে যাওয়ার কথা ছিল আনন্দ আর স্বস্তি নিয়ে—সেই পরিবারই এখন স্মৃতি আর শূন্যতার প্রতীক। বুধবার (২৮ জানুয়ারি) বিকেল আনুমানিক ২টার দিকে যশোর কেন্দ্রীয় ...বিস্তারিত পড়ুন
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় জামায়াতে ইসলামীর এক স্থানীয় নেতা নিহত হয়েছেন। নিহত ব্যক্তি ঝিনাইগাতী উপজেলা জামায়াতের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বুধবার (২৮ জানুয়ারি) রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে পারিবারিক ও দলীয় সূত্রে জানা গেছে। স্থানীয় সূত্র জানায়, বুধবার বিকেলে ঝিনাইগাতী উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি ...বিস্তারিত পড়ুন
চট্টগ্রামের রাউজান উপজেলায় এক হৃদয়বিদারক দুর্ঘটনায় গভীর নলকূপের গর্তে পড়ে প্রাণ হারিয়েছে শিশু মেজবাহ। ঘটনাটি স্থানীয়দের পাশাপাশি পুরো এলাকায় শোকের ছায়া ফেলেছে। বুধবার (২৮ জানুয়ারি) বিকেল নাগাদ রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জয়নগর গ্রামে খেলতে গিয়ে হঠাৎ করেই পরিত্যক্ত একটি গভীর নলকূপের গর্তে পড়ে যায় শিশুটি। বিষয়টি টের পাওয়ার পরপরই আশপাশের লোকজন ছুটে ...বিস্তারিত পড়ুন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোট সরকার গঠন করতে পারলে কুমিল্লা বিভাগ বাস্তবায়নের কাজ এক মাসের মধ্যেই শুরু করা হবে—এমন আশ্বাস দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেন, দীর্ঘদিন ধরে কুমিল্লা অঞ্চল যেসব প্রশাসনিক ও উন্নয়নমূলক বঞ্চনার শিকার হয়েছে, তা আর চলতে দেওয়া হবে না। বুধবার দুপুরে কুমিল্লার ...বিস্তারিত পড়ুন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-১ আসনে জাতীয় পার্টির প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলীর অংশগ্রহণের পথ চূড়ান্তভাবে বন্ধ হয়ে গেছে। দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত জটিলতার কারণে তার মনোনয়নপত্র বাতিলের যে আদেশ হাইকোর্ট দিয়েছিলেন, তা বহাল রেখেছেন দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগ। ফলে এই আসনে তিনি আর নির্বাচনে অংশ নিতে পারবেন না। মঙ্গলবার (২৭ জানুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ...বিস্তারিত পড়ুন
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনাকর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। রোববার (২৫ জানুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের টংভাঙ্গা গ্রামে এ সংঘর্ষ হয়। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, লালমনিরহাট–১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনে ...বিস্তারিত পড়ুন
কারাবন্দী স্বামীকে শেষবারের মতো স্ত্রী ও সন্তানের মুখ দেখানোর জন্য অ্যাম্বুলেন্সযোগে মরদেহ নিয়ে যশোর কারাগারে যাওয়ার হৃদয়বিদারক একটি ঘটনা দেশজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। এই ঘটনা শুধু একটি পরিবারের ব্যক্তিগত ট্র্যাজেডি নয়, বরং রাষ্ট্রীয় মানবিকতা, আইন ও প্রশাসনিক প্রক্রিয়ার বাস্তব চিত্রও তুলে ধরেছে। শনিবার বিকেলে বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে ২২ বছর বয়সী কানিজ সুবর্ণা ...বিস্তারিত পড়ুন
আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক মাঠে উত্তাপ বাড়ছে। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে দেওয়া বক্তব্যে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে কড়া মন্তব্য করেছেন বিএনপির মানবাধিকার বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া। তিনি বলেন, ভোট চাইতে জামায়াতের কেউ যদি সাধারণ মানুষের বাসায় যায়, তাহলে সঙ্গে সঙ্গে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে ...বিস্তারিত পড়ুন
বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রের প্রশ্নে আপসের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, যারা আজ দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ভোট চাইছেন, তারা একাত্তরের মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতার বিরোধিতা করেছিলেন। দেশের মানুষ সেই ইতিহাস ভুলে যায়নি এবং ভবিষ্যতেও ভুলবে না। শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে আয়োজিত এক ...বিস্তারিত পড়ুন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াতের নেতাকর্মীরা কোনো সময় দেশ ছেড়ে পালিয়ে যাননি বা মুচলেকা দিয়ে আত্মগোপনে যাননি। তারা দীর্ঘদিন ধরে নানা ধরনের জুলুম ও নির্যাতনের শিকার হলেও দেশের মাটিতেই অবস্থান করেছেন। যে রাজনৈতিক দল দেশের মানুষকে সত্যিকার অর্থে ভালোবাসে, সেই দলের নেতারা কখনো দেশ ছেড়ে পালায় না—এমন মন্তব্য করেন তিনি। শনিবার ...বিস্তারিত পড়ুন
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ভোলাহাট সাঠিয়ার বাজার আবারও নতুন রুপে ফিরে এসেছে। ভোলাহাট থানার আদি যুগের একটি মাত্র বাজার ছিল যা সাঠিয়ার বাজার নামে পরিচিত। বাজারটি অবস্থিত ভোলাহাট উপজেলা থেকে ভোলাহাট থানা যেতে রাস্তার পাশে। এই বাজারটি সরকারি আওতায় ভুক্ত একটি বাজার কিন্তু এক বিশেষ কারণে বাজারটি আজ থেকে প্রায় ২০ বছর আগে বন্ধ হয়ে গিয়েছিল। অনেক ...বিস্তারিত পড়ুন
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন—এমন অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির দাবি, নির্ধারিত সময়ের বাইরে মাইক ব্যবহার করে প্রচারণা চালানো হয়েছে, যা স্পষ্টভাবে নির্বাচনী বিধিমালার পরিপন্থী। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় দলের নির্বাচনী পরিচালনা কমিটির বৈঠক শেষে রাজধানীতে এনসিপির প্রধান কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব অভিযোগ তুলে ধরেন দলের মুখপাত্র ...বিস্তারিত পড়ুন
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ কর্তৃক নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে অদ্য ২১ জানুয়ারি ২০২৬ খ্রি. তারিখ সন্ধ্যা ৬:০০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শাহাবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ী গ্রামস্থ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মোঃ আব্দুর রাজ্জাক (৪০), পিতা- মৃত রফিকুল ইসলাম, মাতা- মোসা: মাসতারা, সাং- কয়লাবাড়ী, ইউপি- শাহাবাজপুর, থানা- শিবগঞ্জ, জেলা- চাঁপাইনবাবগঞ্জ-কে ...বিস্তারিত পড়ুন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের সুষ্ঠু পরিবেশ ও ভোটাধিকার রক্ষার বিষয়ে সতর্ক অবস্থানের আহ্বান জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, নির্বাচনের দিন অনিয়মের মাধ্যমে তার নির্বাচনি প্রতীক ‘হাঁস’ চুরি করার অপচেষ্টা হতে পারে। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বগইর বাজার ও ...বিস্তারিত পড়ুন
সেভ দ্য চিলড্রেন-এর আর্থিক ও কারিগরি সহায়তায় ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কর্তৃক রংপুরে স্কিলস টু সাকসিড প্রোগাম বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটির আওতায় রংপুর জেলার রংপুর সদর ও মিঠাপুকুর উপজেলার বেকার ও কর্মসংস্থান-বঞ্চিত যুবাদের জন্য দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং উদ্যোক্তা গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। রংপুর জেলার বেকার ও কর্মসংস্থান-বঞ্চিত তরুণ-তরুণীদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ...বিস্তারিত পড়ুন
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির পরিবারকে রাজধানী ঢাকায় একটি আবাসিক ফ্ল্যাট দিতে এক কোটি টাকা বিশেষ অনুদান অনুমোদন দিয়েছে সরকার। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয় মঙ্গলবার এই বরাদ্দে চূড়ান্ত সম্মতি প্রদান করে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, রাজধানীর লালমাটিয়া এলাকায় অবস্থিত সরকারি আবাসিক ভবন ‘দোয়েল টাওয়ার’-এ প্রায় ১২১৫ বর্গফুট আয়তনের একটি ফ্ল্যাট ...বিস্তারিত পড়ুন
কুষ্টিয়ায় এক রাজনৈতিক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে ইন্তেকাল করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাশেম। তাঁর আকস্মিক মৃত্যুতে সংগঠনটির নেতাকর্মীসহ বিভিন্ন মহলে গভীর শোকের সৃষ্টি হয়েছে। সোমবার বিকেলে আয়োজিত একটি সমাবেশে বক্তব্য প্রদানকালে তিনি হঠাৎ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। প্রত্যক্ষদর্শীরা জানান, বক্তব্যের এক ...বিস্তারিত পড়ুন
নানামুখী হত্যার হুমকির কথা প্রকাশ্যে জানিয়েছেন জামায়াতের সংসদ সদস্য পদপ্রার্থী ও ইসলামী বক্তা মুফতি আমীর হামজা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় তিনি জানান, সম্প্রতি বিভিন্ন মাধ্যমে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। তবে এসব হুমকির মধ্যেও তিনি নিজের আদর্শ ও অবস্থান থেকে সরে আসবেন না বলেও স্পষ্ট করে দিয়েছেন। রবিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া ...বিস্তারিত পড়ুন
ব্রাহ্মণবাড়িয়া–২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা দাবি করেছেন, দলীয় পর্যায় থেকে তাকে বারবার নির্বাচনী মাঠ ছেড়ে দেওয়ার আহ্বান জানানো হচ্ছে। এমনকি মন্ত্রিত্ব দেওয়ার প্রলোভনও দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। তবে নিজের অবস্থানে অনড় থাকার কথা জানিয়ে রুমিন ফারহানা বলেছেন, কোনো ধরনের পদ বা সুবিধার বিনিময়েই তিনি এলাকার জনগণের পাশে থাকার সিদ্ধান্ত থেকে সরে ...বিস্তারিত পড়ুন
কুমিল্লা-৪ সংসদীয় আসনে নির্বাচনী প্রতিযোগিতার মধ্যে বড় ধরনের সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী এনসিপি প্রার্থী হাসনাত আব্দুল্লাহর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী ওরফে টিপু মুন্সির মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে। ফলে আসন্ন নির্বাচনে হাসনাত আব্দুল্লাহ অংশ নিতে পারলেও টিপু মুন্সির জন্য নির্বাচনী মাঠ বন্ধ ...বিস্তারিত পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© ২০২৫-২০২৬, ক্রাইম এডিশন, সর্বস্বত্ব সংরক্ষিত। এই সাইটের সমস্ত লেখা, ছবি ও কনটেন্ট কপিরাইট আইনের আওতায়। অনুমতি ছাড়া কপি, ব্যবহার বা পুনঃপ্রকাশ নিষিদ্ধ। স্বত্বাধিকার দাবি থাকলে অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ সাপেক্ষে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।

Theme Customized BY LatestNews