1. info@crimeedition.com : Crime Edition : Crime Edition
  2. masud399340@gmail.com : ক্রাইম এডিশন : ক্রাইম এডিশন
বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
অপরাধ নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা নিয়ে বক্তব্য হাসনাত আবদুল্লাহর কুষ্টিয়ায় টেন্ডারবাজি বন্ধে বাধা পাচ্ছেন বলে অভিযোগ এমপি আমির হামজার সংরক্ষিত নারী আসনে এনসিপি থেকে এমপি হচ্ছেন নুসরাত তাবাসসুম বিনা কারণে সাংবাদিক কারাগারে থাকুক চাই না: তথ্যমন্ত্রীর মন্তব্য লালমনিরহাটে অতিরিক্ত টোল আদায়ের ভিডিও করায় দুই সাংবাদিকের ওপর হামলা ঢাকা দক্ষিণ সিটি মেয়র নির্বাচনে অংশ নিচ্ছেন সাদিক কায়েম সংবিধান নিয়ে আন্দোলন সম্ভব তবে বিদ্রোহ নয় বললেন জামায়াত আমির রাজবাড়ীতে বজ্রপাতে বাবার মৃত্যু, অলৌকিকভাবে অক্ষত রইল কোলের শিশু চলন্ত ট্রেন থেকে পড়ে সন্তান, ঝাঁপ দিয়ে বাবার সাহসী সিদ্ধান্তে রক্ষা জীবন রংপুরে ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণচেষ্টার অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

দাঁড়িপাল্লার রাজনীতি নয়, স্বাধীনতার পক্ষে জনগণ: ফখরুল

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬

বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রের প্রশ্নে আপসের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, যারা আজ দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ভোট চাইছেন, তারা একাত্তরের মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতার বিরোধিতা করেছিলেন। দেশের মানুষ সেই ইতিহাস ভুলে যায়নি এবং ভবিষ্যতেও ভুলবে না।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে আয়োজিত এক নির্বাচনী গণসংযোগে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময়ের সময় মির্জা ফখরুল বলেন, স্বাধীনতা অর্জন কোনো দান ছিল না, এটি অর্জিত হয়েছে ত্যাগ ও রক্তের বিনিময়ে। পাকিস্তানি শাসনের বিরুদ্ধে অস্ত্র হাতে নিয়েই এ দেশের মানুষ স্বাধীনতা ছিনিয়ে এনেছে।

তিনি বলেন, “১৯৭১ সালে এ দেশের মানুষ বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল। লুটপাট হয়েছিল, নির্যাতন হয়েছিল। কারণ আমরা পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছিলাম। সেই যুদ্ধে যারা স্বাধীনতার বিপক্ষে ছিল, তারাই আজ নতুন মোড়কে রাজনীতিতে ফিরে আসতে চায়।”

বিএনপি ক্ষমতায় এলে দেশে শান্তি, নিরাপত্তা ও সমঅধিকার প্রতিষ্ঠা করা হবে—এমন আশ্বাস দিয়ে তিনি বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের মধ্যে যে ভয় ও আতঙ্ক কাজ করে, তা দূর করাই হবে বিএনপির অন্যতম অগ্রাধিকার। “এই দেশ যেমন মুসলমানদের, তেমনি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান—সবার। এখানে সবার অধিকার সমান,” বলেন তিনি।

মির্জা ফখরুল আরও বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের অনেকেই আশঙ্কা প্রকাশ করেন যে, তারা ধানের শীষে ভোট দিলে ভবিষ্যতে নিরাপত্তাহীনতায় পড়তে পারেন। এ বিষয়ে তিনি স্পষ্ট করে বলেন, বিএনপি অতীতেও তাদের পাশে ছিল, এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে। কোনো ধরনের ভয় বা আতঙ্কের কারণ নেই।

ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের মানুষ এখন একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সামনে দাঁড়িয়ে আছে। গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের মৌলিক অধিকার রক্ষার জন্য সঠিক নেতৃত্বকে নির্বাচিত করা জরুরি। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও স্বাস্থ্য কার্ড সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিশেষ করে নারীদের ক্ষমতায়নে ফ্যামিলি কার্ডকে “মা-বোনদের শক্তিশালী হাতিয়ার” হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এই উদ্যোগ সংসারের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে।

গণসংযোগ শেষে মির্জা ফখরুল ঠাকুরগাঁওয়ের সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান, যেন তারা ভয় নয়—স্বাধীনতা ও উন্নয়নের পক্ষে দাঁড়িয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেন। এ সময় জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© ২০২৫-২০২৬, ক্রাইম এডিশন, সর্বস্বত্ব সংরক্ষিত। এই সাইটের সমস্ত লেখা, ছবি ও কনটেন্ট কপিরাইট আইনের আওতায়। অনুমতি ছাড়া কপি, ব্যবহার বা পুনঃপ্রকাশ নিষিদ্ধ। স্বত্বাধিকার দাবি থাকলে অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ সাপেক্ষে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।

Theme Customized BY LatestNews